যেহেতু মামলা বিচারাধীন, তদন্তে নির্দোষ প্রমাণিত হলে সাংবাদিক রোজিনা ন্যায়বিচার পাবেন বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সকালে এক অনুষ্ঠানে এ কথা জানান তিনি।
প্রধান অতিথির বক্তব্যে ওবায়দুল কাদের বলেন, মত প্রকাশের বিরুদ্ধে সরকার দমন পীড়ন চালাচ্ছে একথা সত্য নয়। দুর্নীতির বিরুদ্ধে সরকারের অবস্থান কঠোর।
আজ বুধবার সকালে বঙ্গবন্ধু এভিনিউয়ের কেন্দ্রীয় কার্যালয়ে ত্রাণ ও সমাজকল্যাণ উপ-কমিটির উদ্যোগে নেত্রীর স্বদেশ প্রত্যাবর্তনের ৪ দশকে মানবতার আলোকবর্তিকা বিষয়ক এক আলোচনা সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে মুল প্রবন্ধ উপস্থাপন করেন সাংবাদিক মঞ্জুরুল আহসান বুলবুল। অনুষ্ঠানে ৪টি হাসপাতালে ৪টি হাই-ফ্লো নজেল ক্যানোলা ও ৪টি অটিস্টিক সংগঠনে শিক্ষা সহায়তা সামগ্রী বিতরণ করা হয়।
এসময় নেতারা বলেন, করোনা দুর্যোগ ও সঙ্কটকে কাজে লাগিয়ে ধর্মীয় উগ্রবাদী গোষ্ঠী সরকারের পতন ঘটাতে চেয়েছিল। শেখ হাসিনার বিরুদ্ধে কোন যড়ষন্ত্র কাজে আসবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন তারা।