ads
বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০২:২৭ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

অ্যাস্ট্রাজেনেকার টিকা পাওয়া না গেলে বৈজ্ঞানিক উপায়ে হবে সমাধান: স্বাস্থ্যমন্ত্রী

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ১৯ মে, ২০২১
  • ২৬ বার পঠিত

যুক্তরাষ্ট্র থেকে অ্যাস্ট্রাজেনেকার টিকা পেতে আবারো তৈরি হলো অনিশ্চয়তা। এক মাসের মধ্যে কোনো দেশকেই ভ্যাকসিন দেবে না যুক্তরাষ্ট্র। আর এজন্য লাগবে এফডিএর অনুমোদন। স্বাস্থ্যমন্ত্রী বলছেন, দ্বিতীয় ডোজ শেষ করতে, অ্যাস্ট্রাজেনেকার টিকা না পাওয়া গেলে, বৈজ্ঞানিক উপায়ে সমাধান করা হবে।

চুক্তি অনুযায়ী জুনের মধ্যে আরও তিন কোটি টিকা পাওয়ার কথা থাকলেও, তা বন্ধ করে দিয়েছে সেরাম। বিবৃতিতে সংস্থাটি জানিয়ে দিয়েছে, ভারতে টিকার চাহিদা বেড়ে যাওয়ায়, এ বছরের শেষে বিভিন্ন দেশে টিকা সরবরাহ শুরু হতে পারে।

ফলে দ্বিতীয় ডোজ শেষ করতে বিকল্প উৎস থেকে টিকা খুঁজছে সরকার। যুক্তরাষ্ট্রে ব্যবহার না হওয়া অ্যাস্ট্রাজেনেকার টিকা পেতে, এরই মধ্যে দেশটিকে চিঠি দিয়েছে বাংলাদেশ। যার উত্তর পাওয়া যায়নি এখনও। হোয়াইট হাউজ জানিয়েছে, ৬ কোটি টিকা জুনের আগে কোনো দেশকে দিতে পারবে না তারা। আর এজন্য দরকার এফডিএর অনুমোদন।

তবে বিকল্প উৎস থেকে অ্যাস্ট্রাজেনেকার টিকা পাবার বিষয়ে এখনও আশাবাদি স্বস্থ্যমন্ত্রী। জানান, এই টিকা না পাওয়া গেলে বৈজ্ঞানিক উপায়ে এর সমাধান করা হবে।

এছাড়া চীন থেকে আসা টিকার প্রয়োগ শুরু হবে ২৫ মে থেকে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102