করোনার দ্বিতীয় ঢেউয়ে গেলো ২৪ ঘন্টায় সর্বোচ্চ প্রাণহানি দেখলো ভারত। একদিনে দেশটিতে মারা গেছে ৪ হাজার ৫শ ২৯ জন।
মহামারী শুরুর পর এটিই বিশ্বে একদিনে সর্বোচ্চ প্রাণহানি। এ নিয়ে ভারতে মোট মৃত্যু ২ লাখ ৮৩ হাজার ছাড়িয়েছে। দেশটিতে নতুন শনাক্ত ২ লাখ ৬৭ হাজারের বেশি মানুষ। ২৪ ঘন্টায় সবচেয়ে বিপাকে থাকা মহারাষ্ট্রেই ঝরেছে ১৩শ প্রাণ।
অক্সিজেন আর আইসিইউর অভাবে দেশটিতে প্রতিনিয়তই বাড়ছে, মৃত্যুর মিছিল। পরিস্থিতি নিয়ন্ত্রণে ১৫ রাজ্যজুড়ে চলছে লকডাউন। করোনার দ্বিতীয় ঢেউয়ে ভারতে এ পর্যন্ত মৃত্যু হয়েছে, অন্তত ২৭০ চিকিসৎকের।