ads
রবিবার, ১৪ জুন ২০২৬, ০৬:২২ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

রোজিনার মুক্তির দাবিতে দেশজুড়ে প্রতিবাদের ঢেউ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ১৯ মে, ২০২১
  • ৩০ বার পঠিত

কারাবন্দী সাংবাদিক রোজিনা ইসলামের মুক্তি দাবিতে দেশব্যাপী অব্যাহত আছে আন্দোলন সংগ্রাম। গণমাধ্যমের সব শাখায়ই ঢেউ উঠেছে প্রতিবাদের। শুধু নিঃশর্ত মুক্তিই নয়, অফিশিয়াল সিক্রেসি অ্যাক্টকে কালাকানুন অভিহিত করে দাবি উঠেছে বাতিলের। সেই সাথে স্বাস্থ্য মন্ত্রণালয়ের জড়িতদের বিচারেরও।

শরীরে সাঁটা প্লাকার্ডে ঝুলছে দ্রোহের আগুন। যার লেলিহান শিখায় প্রতিবাদের আদল গড়েছে সার্ক ফোয়ারায় দাঁড়ানো মানব ঢাল। এতে শামিল ব্রডকাস্ট জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সদস্যরা।

সহকর্মী যখন কারাগারে, আপোষহীন ভাষা তখন দাবি তুলেছে অফিশিয়াল সিক্রেসি অ্যাক্টের মতো কালাকানুন বাতিলের। আর রোজিনা ইসলামের নিঃশর্ত মুক্তির।

আদতে কারাগারে কে- একজন সাংবাদিক নাকি গোটা গণমাধ্যম, এই প্রশ্নের উত্তের খুঁজতে চান ঢাকা রিপোর্টাস ইউনিটির সামনে দাঁড়ানো তথ্যযোদ্ধারা। অপবাদের মামলা না তুললে আদালতমুখী পদযাত্রারও হুঁশিয়ারি দেয়া হয়।

মিথ্যা মামলা আর অপবাদের দুঃসাহস কোথা থেকে এসেছে, তাও জানতে চান জাতীয় প্রেস ক্লাবের সামনে আন্দোলনরত সংবাদিকরা। গণ অধিকারের কণ্ঠরোধী সব কালাকানুন বাতিলেরও দাবি তোলেন।

রাজধানীর গণ্ডি ছাড়িয়ে রোজিনার মুক্তির দাবি, গণদাবি হয়ে প্রতিবাদের ঢেউ তুলেছে দেশজুড়ে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102