ads
রবিবার, ১৪ জুন ২০২৬, ০৬:২৪ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

সড়ক দুর্ঘটনায় বিজিপি সদস্য নিহত

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ১৯ মে, ২০২১
  • ৩৩ বার পঠিত

ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে বাস চাপায় মোটরসাইকেল আরোহী বিজিপি সদস্য সেলিম রেজা (২৯) নিহত হয়েছেন।

বুধবার (১৯ মে) বিকেল সাড়ে পাঁচটার দিকে মহাসড়কের করটিয়া ইউনিয়নের করাতিপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় কামরুজ্জামান নামের আরো এক বিজিপি সদস্য আহত হয়েছে।

নিহত সেলিম রেজা পাবনার চাটমোহর এলাকার মোজাহের মোল্লার ছেলে। আহত কামরুজ্জামান একই এলাকার আবু সাঈদের ছেলে।

এদিকে দুর্ঘটনার পরপরই স্থানীয় লোকজন মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে। পরে উর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপে অবরোধ তুলে নেয় স্থানীয় এলাকাবাসী।

টাঙ্গাইল জেনারেল হাসপাতালের পুলিশ বক্সের দায়িত্বপ্রাপ্ত ইনচার্জ মো. নবীন জানান, মঙ্গলবার বিকেলে পাবনা থেকে বিজিপি সদস্য সেলিম রেজা ও মো. কামরুজ্জামান নামের দুইজন মোটর সাইকেলযোগে ঢাকা যাচ্ছিলেন। এ সময় তারা করটিয়া ইউনিয়নের করাতিপাড়া নামকস্থানে পৌঁছালে পিছন থেকে একটি বাস মোটরসাইকেলটিকে চাপা দিয়ে চলে যায়। এতে সেলিম ও কামরুজ্জামান গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেয়া হলে দায়িত্বরত চিকিৎসক সেলিম রেজাকে মৃত ঘোষনা করেন। আহত কামরুজ্জামানের অবস্থাও আশংকাজনক।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102