ads
রবিবার, ১৪ জুন ২০২৬, ০৬:২২ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

নেত্রকোনায় বজ্রপাতে নিহত ৭

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ১৯ মে, ২০২১
  • ২৯ বার পঠিত

নেত্রকোনার কেন্দুয়া, মদন ও খালিয়াজুরী উপজেলায় বজ্রপাতে ৭ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো তিনজন। নিহতদের মধ্যে খানিয়াজুরীতে ৩, কেন্দুয়ায় ২ ও মদনে ২ জন রয়েছে।

মঙ্গলবার বেলা ২টা থেকে সাড়ে ৩টার মধ্যে বজ্রপাতে নিহতের এসব ঘটনা হয়। নিহত কেন্দুয়া উপজেলার কৃষক দুইজন হচ্ছেন- পাইকুড়া ইউপির বৈরাটি গ্রামে বায়েজিদ (৪২) ও কান্দিউড়া ইউপির কুণ্ডলী গ্রামের ফজলু মিয়া (৫৫) মারা গেছে। নিহত বায়েজিদ বৈরাটী গ্রামের আসন খানের ছেলে আর নিহত ফজলু মিয়া কুণ্ডলী গ্রামের তরব আলীর ছেলে।

খালিয়াজুরী উপজেলার নিহত তিন জন হচ্ছেন, জগন্নাথপুর গ্রামের ছেলু ফকিরের ছেলে ওয়াছেক মিয়া (৩৫), আমীর সরকারের ছেলে বিপুল মিয়া (৩২) ও বাতুয়াইল গ্রামের মঞ্জুরুল হকের ছেলে মনির হোসেন (২৮)।

মদন উপজেলায় নিহত দুইজন হচ্ছেন, উপজেলার ফতেপুর গ্রামের আব্দুল মন্নাফের ছেলে আতাবুর (২১) ও আব্দুল কাদিরের ছেলে শরিফ (১৮)। আহত তিনজন হচ্ছে, একই গ্রামের মুসা মিয়ার ছেলে রবিন (১৫), চন্দন মিয়ার স্ত্রী সুরমা আক্তার (২২) ও হিরন মিয়ার ছেলে রোমান (১৮)।

কেন্দুয়া থানার ওসি কাজী শাহ নেওয়াজ বজ্রপাতে দুইজনের মৃত্যুর কথা নিশ্চিত করে জানান, দুপুর ২টার দিকে কেন্দুয়া উপজেলায় বজ্রসহ বৃষ্টি হচ্ছিল। এসময় নিহত দুইজন কৃষক মাঠে কাজ করছিলেন।

তখন তারা বজ্রপাতের আঘাতে ঘটনাস্থলেই মারা যান।

খালিয়াজুরী উপজেলার নির্বাহী কর্মকর্তা এএইচএম আরিফুল ইসলাম জানান, বিকাল সোয়া ৩টার দিকে খালিয়াজুরী উপজেলাতে বজ্রসহ ভারি বৃষ্টি হচ্ছিল। এসময় উপজেলার পুটিয়ার খালে ওয়াছেক, বিপুল ও মনির হোসেন মাছ ধরছিলেন। তখন বজ্রপাতের আঘাতে তারা ঘটনাস্থলেই মারা যান।

মদন থানার ওসি ফেরদৌস আলম জানান, বেলা ৩টার দিকে বজ্রসহ ভারিপাতের মধ্যে বাড়ির সামনে মাঠে তারা খেলা করছিল।এসময় বজ্রপাতের শিকার হয়ে ২ জন মারা যায় আর দুইজন আহত হয়। এছাড়া বাড়ির সামনে কাজ করার সময় বজ্রপাতে আহত হন সুরমা আক্তার । আহতদের স্থানীয়রা উদ্ধার করে মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। জেলা প্রশাসক কাজী মো.আবদুর রহমান জানান, নিহত প্রত্যেক পরিবারকে তাৎক্ষণিক ১০ হাজার টাকা করে দেয়ার জন্য স্ব-স্ব উপজেলা নির্বাহী অফিসারকে নির্দেশ হয়েছে এবং পৌঁছে দেয়া হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102