ads
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৬:৩৯ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

চট্টগ্রামে ছাত্রদল কর্মীকে কুপিয়ে হত্যা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ১৯ মে, ২০২১
  • ৩৩ বার পঠিত

চট্টগ্রামের সীতাকুণ্ডে দুর্বৃত্তরা কোরবান আলী সোহেল (২২) নামের স্থানীয় এক ছাত্রদল কর্মীকে কুপিয়ে হত্যা করেছে।

মঙ্গলবার (১৮ মে) রাত সাড়ে ৯টায় পৌরসভার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুরাদপুর পেশকার পাড়ায় এ ঘটনা ঘটে। সোহেল উপজেলার মুরাদপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের হাসনাবাদ গ্রামের মো. দেলোয়ার হোসেনের ছেলে। তিনি ছাত্রদলের রাজনীতির সাথে জড়িত ছিলেন বলে জানা যায়। এছাড়া তিনি উপজেলা বিএনপির নেতা কালাম হত্যা মামলার আসামি ছিলেন।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার রাত আনুমানিক সাড়ে ৯টার সময় সোহেল তার এক বন্ধুর মোটরবাইক নিয়ে বাড়ি থেকে সীতাকুণ্ড বাজারে যাচ্ছিলেন। তাদের মোটরবাইকটি উপজেলা গেট অতিক্রম করার সময় পেছন থেকে আসা একইমুখী সিএনজি অটোরিকশার ভেতর থেকে অজ্ঞাত দুষ্কৃতরা তাদের গাড়িকে লাথি মারেন। লাথির সাথে সাথে মোটরবাইক নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে গেলে দুষ্কৃতরা সিএনজি টেক্সি থেকে নেমে তাদের হামলা করলে বাইক চালক দৌড়ে পালিয়ে যান। এসময় দুষ্কৃতরা সোহলকে পেয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে ফেলে যায়।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা স্বীকার সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, দুর্বৃত্তদের হাতে সোহেল নামে এক যুবক নিহত হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102