ads
রবিবার, ১৪ জুন ২০২৬, ০৪:৫৯ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

সাংবাদিক রোজিনার মুক্তির দাবিতে রংপুরে মানববন্ধন অনুষ্ঠিত

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২০ মে, ২০২১
  • ৩৩ বার পঠিত

ডেস্ক রিপোর্টঃ স্বাস্থ্য বিভাগ নিজেদের দুর্নীতিকে ঢাকতেই সাংবাদিক রেজিনা ইসলামকে আটকে রেখে অমানবিক নির্যাতন করেছে এবং তাকে মামলা দিয়ে হয়রানি করছে বলে দাবি করছেন টেলিভিশন ক্যামেরা জারনালিস্ট এসোসিয়েশন (টিসিএ) রংপুর জেলা শাখা।

বৃহস্পতিবার দুপুর ১২টা থেকে শুরু হওয়া ঘণ্টাব্যাপী মাববন্ধনে এসব মন্তব্য করেন তারা। নিউজ২৪ সূত্রে জানা যায়, টেলিভিশন ক্যামেরা জারনালিস্ট এসোসিয়েশন (টিসিএ) রংপুর জেলা শাখা এর আয়োজনে জেলায় কর্মরত সাংবাদিক ও ক্যামেরাপারসনদের অংশগ্রহণে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন- টিসিএ রংপুরের সভাপতি শাহ্ নেওয়াজ জনি, সহসভাপতি সাদ্দাম হোসেন ডেমি, সাধারণ সম্পাদক এহসানুল হক সুমন, যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম মুকুল, কোষাধ্যক্ষ শরীফ হোসেন, সাংগঠনিক সম্পাদক আবুল কাশেম, প্রচার সম্পাদক একেএম সুমন মিয়াসহ টিসিএ, রংপুরের কর্মরত টেলিভিশনের রির্পোটাররা।

বক্তারা আরো বলেন, স্বাস্থ্য বিভাগ নিজেদের দুর্নীতিকে ঢাকতেই সাংবাদিক রেজিনা ইসলামকে আটকে রেখে অমানবিক নির্যাতন করেছে এবং তাকে মামলা দিয়ে হয়রানি করছে। অবিলম্বে রেজিনা ইসলামের নিঃশর্ত মুক্তি দাবি জানান এবং স্বাস্থ্য বিভাগে কমর্রত জেবুন্নেছাসহ স্বাস্থ্যমন্ত্রী ও স্বাস্থ্য সচিবের অপসারণে সরকারের প্রতি দাবি জানান তারা। অন্যথায় আগামীতে রংপুর বিভাগে আরো কঠোর কর্মসূচি দেওয়ার হুশিয়ারি দেন তারা।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102