ads
শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৩:০৯ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ইসরায়েলে অস্ত্র বিক্রির পরিকল্পনা আটকে দিতে মার্কিন কংগ্রেসে প্রস্তাব

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২০ মে, ২০২১
  • ৩৩ বার পঠিত

অনলাইন ডেস্কঃ ইসরায়েলের কাছে বিশাল বাজেটের অস্ত্র বিক্রির পরিকল্পনা আটকে দেয়ার জন্য মার্কিন কংগ্রেসের প্রতিনিধি পরিষদে একটি প্রস্তাব উত্থাপন করা হয়েছে। ক্ষমতাসীন ডেমোক্র্যাট দলের সদস্যরা এই প্রস্তাব উত্থাপন করেন।

যখন ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনী ভয়াবহ বর্বরতা চালাচ্ছে তখন মার্কিন সরকার এই অস্ত্র বিক্রির পরিকল্পনা নিয়ে এগুচ্ছে। চলতি সপ্তাহের গোড়ার দিকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইহুদিবাদী ইসরায়েলের কাছে ৭৩ কোটি ৫০ লাখ ডলারের প্রিসিশন গাইডেড মিসাইল বিক্রির অনুমোদন দিয়েছেন।

ইসরায়েলের চলমান নজিরবিহীন আগ্রাসনের বিরুদ্ধে বিশ্বব্যাপী নিন্দার ঝড় বইছে এবং মানবাধিকার ও প্রগতিশীল গোষ্ঠীগুলো দাবি জানাচ্ছে যে, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন আগ্রাসন বন্ধের জন্য ইহুদিবাদী ইসরায়েলের ওপর চাপ সৃষ্টি করুক।

বুধবার মার্কিন প্রতিনিধি পরিষদের সদস্য আলেক্সান্দ্রিয়া ওকাসিও-কোর্তেজের নেতৃত্বে প্রস্তাবটি উত্থাপন করা হয়েছে। এতে ইসরায়েলের কাছে অস্ত্র বিক্রি নিষিদ্ধের পাশাপাশি প্রতিরক্ষা সেবা ও টেকনিক্যাল ডাটা সরবরাহ নিষিদ্ধ করার কথাও বলা হয়েছে।

এই প্রস্তাব সম্পর্কে আলেক্সান্দ্রিয়া বলেন, আরো বহু আগেই ইসরায়েলের কাছে নিঃশর্তভাবে অস্ত্র বিক্রির নীতি বাতিল করার দরকার ছিল বিশেষ করে যেসব সরকার মানবাধিকার লঙ্ঘন করে। গাজায় কামান দিয়ে গোলাবর্ষণ করছে ইহুদিবাদী সেনারা

সূত্র: পার্সটুডে ও নিউইয়র্ক পোস্ট/বিডি/প্রতিদিন

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102