ads
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০১:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

পবিত্র গঙ্গা আজ মৃত্যুপুরী – মমতা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২০ মে, ২০২১
  • ৪৩ বার পঠিত

অনলাইন ডেস্কঃ হিন্দুদের পবিত্র নদী গঙ্গাকে মৃত্যুপুরীতে পরিণত করা হয়েছে বলে মন্তব্য করেছেন পশ্চিমবঙ্গে টানা তৃতীয়বারের মতো নির্বাচিত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাথে বৈঠকের পরই করোনায় মৃতদের লাশ ভাসানো নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেন তিনি।

বৃহস্পতিবার কোভিড পরিস্থিতি নিয়ে ভার্চুয়াল বৈঠক করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেখানে উপস্থিত ছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তৃতীয়বার মুখ্যমন্ত্রী পদে শপথ নেয়ার পর এটাই মোদি-মমতার প্রথম বৈঠক। কিন্তু শুরুতেই অভিজ্ঞতা অত্যন্ত তিক্ত। মোদির সঙ্গে ভারচুয়াল বৈঠক শেষে নবান্ন থেকে সাংবাদিক সম্মেলন করেন মমতা। সেখান থেকেই নরেন্দ্র মোদির বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেন। বৈঠকে মুখ্যমন্ত্রীদের অপমান করা হয়েছে বলে অভিযোগ করেন। এরপরই বিহার, উত্তরপ্রদেশে গঙ্গায় করোনায় মৃতের দেহ ভাসানো নিয়ে কেন্দ্রকে একহাত নেন তিনি। বলেন, ‘দেশটাকে বিষাক্ত করে ছাড়ছে। নদীতে একের পর এক দেহ ভাসছে। মৃত্যুপুরীতে পরিণত করেছে। যে গঙ্গা পবিত্র, সেখানকার পানিতে হাত দিতে মানুষ ভয় পাচ্ছে।’

মমতার অভিযোগ, বিজেপি ক্ষমতায় থাকার কারণেই উত্তরপ্রদেশের এহেন ঘটনার কোনও তদন্ত হচ্ছে না। রাজ্যে ভ্যাকসিন, অক্সিজেনের হাহাকারের জন্যও মোদিকেই দোষারোপ করেছেন তিনি। ভোট পরবর্তী সহিংস পরিস্থিতি খতিয়ে দেখতে বাংলায় টিম পাঠিয়েছিল কেন্দ্র। সেই প্রসঙ্গ টেনে মমতা বললেন, ‘উত্তরপ্রদেশে কেন কেন্দ্রীয় টিম গেল না নদীতে দেহের তদন্ত করতে? ওটা বিজেপির রাজ্য বলে?’

এদিন আবার ভ্যাকসিন ও অক্সিজেনের অভাব নিয়ে কেন্দ্রকে তুলোধোনা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। অভিযোগ করেন, একাধিকবার টিকার জন্য চিঠি লিখলেও কেন্দ্রের তরফে কোনওরকম সবুজ সংকেত মিলছে না। মমতার অভিযোগ, গোটা কোভিড পরিস্থিতি অত্যন্ত হালকাভাবে নিচ্ছে কেন্দ্র। পরিস্থিতির ভয়াবহতা বুঝে দ্রুত পদক্ষেপ করার কথাও বলেন তিনি। আশ্বাস দেন, রাজ্য পর্যাপ্ত ভ্যাকসিন পেলে আগামী ৩ মাসের মধ্যেই টিকাদান সম্পূর্ণ করা হবে।

সূত্র: এনডিটিভি।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102