ads
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৬:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

গণমাধ্যমের সঙ্গে সরকারের দূরত্ব কোনো পক্ষের জন্যই ভালো নয় -আশরাফুল আলম খোকন

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২০ মে, ২০২১
  • ৩৯ বার পঠিত

অনলাইন ডেস্কঃ গণমাধ্যমের সঙ্গে সরকারের দূরত্ব কোনো পক্ষের জন্যই ভালো নয় বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর সাবেক উপ-প্রেস সচিব আশরাফুল আলম খোকন।

বৃহস্পতিবার (২০ মে) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেয়া এক স্ট্যাটাসে তিনি এ মন্তব্য করেন। এর আগেও এ ঘটনায় দুইটি পোস্ট দিয়েছিলেন তিনি।

আশরাফুল আলম খোকন লেখেন, ‘সত্য কথা যায় না বলা সহজে। সব সত্যের পেছনে কিছু চরম সত্য থাকে। সেই সত্যকে মেনে নেয়ার সততা, সাহস খুব কম মানুষেরই আছে। আবার সেই সত্যগুলো সবসময় বলাও যায় না। আমার কাছে সত্য হচ্ছে তাই, যা আমি বিশ্বাস করি, যা আমি দেখি। আমার বিশ্বাসের সত্যটা দুই পক্ষেরই বিপক্ষে যাবে। কিন্তু বলতে ভয় পাচ্ছি।’

‘কারণ এই সত্যগুলো কোনো পক্ষই নিতে পারবে না। সবাই এতোটাই উত্তেজিত যে, কোনো পক্ষই নিজের দোষ ও ভুলগুলো দেখতে পাচ্ছে না। সবাই নিজেকে পুত-পবিত্র ভেবে একে অপরকে দায়ী করেই যাচ্ছে। আয়নাতে কেউই নিজের চেহারাটা দেখছেন না। কিন্তু যে যার অবস্থানে থেকে নিজেদের ভুলগুলো স্বীকার করে নিয়ে সামনের দিকে এগোলেই সমস্যার সমাধান হয়ে যায়। কিন্তু বিড়ালের গলায় ঘণ্টাটা বাঁধবে কে? গণমাধ্যমের সঙ্গে সরকারের দূরত্ব কোনো পক্ষের জন্যই ভালো না।’

সাংবাদিক রোজিনা ইসলামকে হেনস্তা, মামলা ও কারাগারে পাঠানোর ঘটনা নিয়ে এর আগে আরও দুটি স্ট্যাটাস দেন আশরাফুল আলম খোকন। এর একটিতে তিনি রোজিনা ইসলামের ওপর নির্যাতন ও তার বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলায় বিশ্বের মিডিয়ার কাছে বাংলাদেশের ইমেজ প্রশ্নবিদ্ধ করেছে বলে মন্তব্য করেন।

আরেক পোস্টে খোকন মন্তব্য করেন, গুটিকয়েক কর্মকর্তার জন্য সাংবাদিকবান্ধব শেখ হাসিনার সরকার আজ সমালোচনার মুখে পড়েছে। ওই পোস্টে তিনি লেখেন, ‘ঘটনাটা খুবই দুঃখজনক। দোষ কার, কে দায়ী তা জানি না। তবে মনে হয়েছে, একজন পেশাদার সাংবাদিকের সাথে অন্যভাবে আচরণ করেও বিষয়টি সমাধান করা যেত।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102