ads
বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৬:০৩ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

শক্তিশালী ঘূর্ণিঝড় -খুলনা উপকূলে আঘাত হানার আশঙ্কা, কয়েক জেলায় বজ্রসহ ঝড়ের সম্ভাবনা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ২১ মে, ২০২১
  • ২৫ বার পঠিত

অনলাইন ডেস্কঃ আবহাওয়ার পূর্বাভাসে বলা হচ্ছে বঙ্গোপসাগরে শক্তিশালী একটি ঘূর্ণিঝড়ের আভাস দেখা দিয়েছে। বঙ্গোপসাগরে একটি লঘুচাপ তৈরি হয়ে কয়েকদিনের মধ্যে তা দ্রুত ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। বিভিন্ন আবহাওয়া দপ্তরের এই পূর্বাভাস ঠিক হলে বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বাগেরহাট, খুলনা ও সাতক্ষীরা জেলায় আঘাত হানতে পারে ঘূর্ণিঝড়টি।

ঘূর্ণিঝড়ের প্রাথমিক লক্ষণ হিসেবে দেখা যাচ্ছে বঙ্গোপসাগরের আন্দামান দ্বীপপুঞ্জের কাছে বায়ুর চাপ তৈরি হয়েছে।

ওই এলাকাসহ বঙ্গোপসাগরের বাংলাদেশ অংশের তাপমাত্রা অস্বাভাবিকভাবে বেড়ে গেছে। এ ধরনের পরিস্থিতির কারণে আগামী পরশু বা ২৩ মের মধ্যে বঙ্গোপসাগরে একটি লঘুচাপ তৈরি হতে পারে বলে মনে করা হচ্ছে। তা দ্রুত নিম্নচাপ হয়ে ২৬ মে’র মধ্যে ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে।

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, উত্তর আন্দামান সাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। এটি পরবর্তীতে ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে এবং ২৬ মে নাগাদ ভারতের ওড়িশা, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের খুলনা উপকূলে আঘাত হানতে পারে।

এ ছাড়া আজকের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, দেশের ঢাকা, রাজশাহী, সিলেট ও রংপুর বিভাগের কিছু কিছু জায়গায় এবং কুষ্টিয়া, কুমিল্লা অঞ্চলে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ ছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102