ads
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৮ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ভয়ে ভারতে কাজের সুযোগ গ্রহণ করেননি পাকিস্তানি অভিনেত্রী মাহিরা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ২১ মে, ২০২১
  • ৫৬ বার পঠিত

বিনোদন ডেস্কঃ ২০১৭ সালে `রইস’ ছবিতে শাহরুখ খানের বিপরীতে অভিনয় করেছিলেন পাকিস্তানি অভিনেত্রী মাহিরা খান। কিন্তু ছবির প্রচারের জন্যও ভারতে আসতে পারেননি। ততদিনে চাপানউতর শুরু হয়ে গিয়েছিল দুই দেশের মধ্যে।

মাহিরা খান ছাড়াও আলি জফর, ফাওয়াদ খান প্রমুখ পাকিস্তানি শিল্পীরা বহু বছর ধরেই বলিউডে কাজ করছিলেন। কিন্তু ২০১৬ সালের উরি হামলা এবং ২০১৯ সালের পুলওয়ামা হামলার পরে দুই দেশের সম্পর্কে ছেদ ধরে। পুলওয়ামার পরে ‘অল ইন্ডিয়ান সিনে ওয়ার্কার্স অ্যাসোসিয়েশন’-এর তরফে ঘোষণা করা হয়, সে দেশের কোনো শিল্পী এ দেশে কাজ করতে পারবেন না।

সম্প্রতি বলিউডের এক সংবাদ সংস্থাকে সাক্ষাৎকার দেওয়ার সময়ে মাহিরা খান জানালেন, নিষেধাজ্ঞার পরেও একাধিক সুযোগ পেয়েছিলেন তিনি। ওটিটি প্ল্যাটফরর্মের জন্য তাঁকে ডাকা হয়েছিল। চিত্রনাট্যও পছন্দ হয়েছিল তার। ইচ্ছেও ছিল ষোল আনা। কিন্তু মনে ভয় কাজ করছিল মাহিরার। তাই সে সব সুযোগ ফিরিয়ে দেন।

মাহিরার কথায়, ‘এখন আমি অনেকটা সাহস অর্জন করেছি। সিদ্ধান্ত নিয়েছি, শুধু রাজনৈতিক কারণে আমার ইচ্ছেগুলোকে চেপে রাখব না। আশা করি, আমরা আবার সকলে হাত মেলাব। সে অন্য মাধ্যম হোক বা ডিজিটাল।’ সম্প্রতি ‘জি-ফাইভ’-এর একটি সিরিজে তিনি সূত্রধর হিসেবে কাজ করেছেন।

সূত্র : আনন্দবাজার

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102