ads
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৭ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ছাত্রকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক গ্রেপ্তার

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ২১ মে, ২০২১
  • ৩৭ বার পঠিত

অনলাইন ডেস্কঃ নাটোরের বড়াইগ্রামে ছাত্রকে বলাৎকারের অভিযোগে আ: রহিম নামে এক মাদ্রাসা শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে ওই শিক্ষককে সদর উপজেলার খোলাবাড়িয়া গ্রাম থেকে গ্রেপ্তার করা হয়।

আ: রহিম উপজেলার নগর ইউনিয়নের তালশো আল জামিয়া হুসাইনিয়া মদিনাতুল উলুম হাফেজিয়া ও ক্যাডেট মাদ্রাসার শিক্ষক।

গত (১৮ মে) মঙ্গলবার সন্ধ্যা উপজেলার তালশো আল জামিয়া হুসানিয়া মাদিনাতুল উলুম হাফিজিয়া ও ক্যাডেট মাদ্রাসায় ১১ বছরের শিশুকে বলাৎকারের ঘটনা ঘটে।

পরিবার সূত্রে জানা যায়, শিশুটি ৪ পারা কোরআনের হাফেজ। মহামারি করোনার কারণে মাদ্রাসা বন্ধ থাকায় বাড়িতেই থাকে। গত মঙ্গলবার সন্ধ্যায় হুজুর আব্দুর রহিম শিশুটির বাড়িতে এসে কাগজ পত্রাদি নেওয়ার কথা বলে মোটরসাইকেলে করে মাদ্রাসায় নিয়ে যায়।

পরে রাতে ৮ টার দিকে মাদ্রাসার কক্ষে বলাৎকার করে পালিয়ে যায়। পরে সে বাসায় ফিরে কান্না জড়িত কন্ঠে পরিবারের কাছে বলৎকারের ঘটনা খুলে বলে।

বড়াইগ্রাম থানার ওসি আনোয়ারুল ইসলাম বলেন, ঘটনা শোনামাত্র আমরা তাকে আটকের জন্য অভিযান পরিচালনা করি এবং বৃহস্পতিবার রাতে তাকে আটক করা হয়।

ওসি আরও বলেন, এ ঘটনায় আজ শুক্রবার নির্যাতিত ছাত্রের বাবা থানায় মামলা করেন। এরপর শিক্ষক আ: রহিমকে ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়।

©news24bd.

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102