ads
শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৪:২৫ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ফিলিস্তিনের পক্ষে মিছিলে পাকিস্তানে বোমা হামলা- নিহত ৬

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ২১ মে, ২০২১
  • ৩১ বার পঠিত

অনলাইন ডেস্কঃ পাকিস্তানে ফিলিস্তিনের পক্ষে একটি মিছিলে মোটরসাইকেল বোমা হামলায় অন্তত ছয়জন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন ১৪ জন। আহতদেরকে জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

শুক্রবার দেশটির দক্ষিণ-পশ্চিমে আফগানিস্তান সীমান্তবর্তী চমন নগরীতে এ ঘটনা ঘটে।

বেলুচিস্তান সরকারের মুখপাত্র লিয়াকত শাহওয়ানি বলেন, ‘চমনের মুর্গী বাজারে জমিয়তে উলামায়ে ইসলাম-নাজরয়াতি (জেইউআই) নামে একটি ধর্মীয় সংগঠন ওই মিছিলের আয়োজন করে। তারা ফিলিস্তিনের প্রতি সংহতি জানাতে আসেন।

লিয়াকত শাহওয়ানি বলেন, ‘জেইউআই নেতা আবদুল কাদির লুনি এবং ক্বারী মেহেরুল্লাহ অক্ষত রয়েছেন। ঘটনাস্থল ঘিরে রাখা হয়েছে। আহতদের চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে জরুরি অবস্থা জারি করা হয়েছে। ’

স্থানীয় পুলিশ প্রধান জাফর খান জানান, একটি ধর্মীয় দল ফিলিস্তিনের পক্ষে ওই মিছিলের আয়োজন করেছিল। দলটির নেতার গাড়ি লক্ষ্য করে একটি মোটরসাইকেল চালিয়ে দেওয়া হয়, যেটিতে বোমা রাখা ছিল। লোকজন মিছিল শেষে যখন ফিরে যাচ্ছিলেন তখনই বোমার বিস্ফোরণ ঘটে।

©বিডি-প্রতিদিন

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102