ads
রবিবার, ১৪ জুন ২০২৬, ০৩:৫১ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

শ্রীমঙ্গল উপজেলা চেয়ারম্যান রনধীর কুমার দেব আর নেই

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ২১ মে, ২০২১
  • ৩১ বার পঠিত

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা পরিষদের চেয়ারম্যান রনধীর কুমার দেব (৬৬) মারা গেছেন। আজ শুক্রবার দুপুরে ঢাকার একটি প্রাইভেট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তার মৃত্যুতে উপজেলা জুড়ে শোকের ছাড়া নেমে আসে। তিনি পর পর তিন বার উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন।

এছাড়া তিনি ছিলেন বাংলাদেশ হিন্দু বোদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ কেন্দ্রিয় কমিটির প্রেসিডিয়াম মেম্বার। শ্রীমঙ্গল উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক ও বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ শ্রীমঙ্গল উপজেলা শাখার সাবেক সভাপতি।

জননন্দিত ও সর্বজন শ্রদ্ধেয় এই নেতার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন পরিবেশ, বন ও জলবায়ূ পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন এমপি, অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি, উপজেলা নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম, বাংলাদেশ হিন্দু বোদ্ধ খ্রিষ্টান মহিলা ঐক্য পরিষদ কেন্দ্রিয় কমিটির সহ-সভাপতি ইপা বড়ুয়া। এছাড়া উপজেলা ও পৌর আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, পুজা উদযাপন পরিষদ, হিন্দু বোদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ, শ্রীমঙ্গল প্রেসক্লাবসহ আরো বিভিন্ন রাজনৈতীক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবি সংঘটনের পক্ষ থেকে তার মৃত্যুতে শোক প্রকাশ করা হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102