ads
রবিবার, ১৪ জুন ২০২৬, ০৩:৫৪ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

চাম্পাতলী থেকে কুয়েত প্রবাসীর ঘর থেকে স্ত্রী ও দুই সন্তানের লাশ উদ্ধার

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ২১ মে, ২০২১
  • ৩৯ বার পঠিত

অনলাইন ডেস্কঃ বান্দরবানের লামা পৌরসভার চাম্পাতলী গ্রামে কুয়েত প্রবাসী নূর মোহাম্মদের ঘর থেকে স্ত্রী ও তার দুই সন্তানের লাশ উদ্ধার করেছে পুলিশ।

নিহতরা হচ্ছেন- নূর মোহাম্মদের স্ত্রী মাজেদা বেগম (৪০), তার ছেলে রাফি (১৩) ও ১০ মাস বয়সী মেয়ে নুরী।

লামা সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. রিজওয়ানুল ইসলাম ঘটনাটির সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, শুক্রবার (২১ মে) সন্ধ্যা ৭টার দিকে বিষয়টি স্বজনরা জানতে পারে। পরে তারা পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তিনজনের লাশ উদ্ধার করে।

পুলিশের এই কর্মকর্তা আরও বলেন, আপাতত লাশের প্রাথমিক সুরতহাল করা হচ্ছে। ময়নাতদন্তের জন্য তিনজনের লাশ বান্দরবান জেলা সদর হাসপাতালে পাঠানো হবে।

প্রত্যক্ষদর্শী আব্দুল খালেক বলেন, ‘সারাদিন নূর মোহাম্মদের ঘর থেকে কোনো আওয়াজ না পেয়ে ঘরে পেছনের জানালা দিয়ে উঁকি দিয়ে দেখি ভেতরে লাশ পড়ে আছে। বিষয়টি আমরা সাথে সাথে লামা থানাকে অবহিত করি। পরে রাত ৮টা ১৫ মিনিটে লামা সার্কেলের সহকারী পুলিশ সুপারের নেতৃত্বে তালা ভেঙে তিনজনের লাশ উদ্ধার করা হয়।

©জাগো নিউজ

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102