ads
রবিবার, ১৪ জুন ২০২৬, ০৩:৩৭ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

সীতাকুণ্ডে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক উল্টে নিহত ২, আহত ৫

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ২২ মে, ২০২১
  • ৩২ বার পঠিত

অনলাইন ডেস্কঃ চট্টগ্রামের সীতাকুণ্ডে ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে দুজন নিহত হয়েছেন। এঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন। শনিবার সকাল ৮টার দিকে সীতাকুণ্ডের শীতলপুর এলাকার সাইনবোর্ড নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন – আবদুল খালেক (৫০) ও আতিকুর রহমান (২৭)।

আহত পাঁচজন হলেন – মহসিন (২৩), সজীব (৩০), আলম (৩০), নবীন (৪০) ও বাবুল (৩৫)। আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) শীলব্রত জানিয়েছেন, সীতাকুণ্ড উপজেলার শীতলপুর এলাকায় সকালে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে ট্রাকে থাকা সাতজন আহত হন। পরে কুমিরা ফায়ার সার্ভিসের কর্মীরা তাঁদের উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে যায়। পরে কর্তব্যরত চিকিৎসক আতিকুর রহমান ও আবদুল খালেক নামের দুজনকে মৃত ঘোষণা করেন। লাশ দুটি চমেকের মর্গে রাখা হয়েছে।

এদিকে হাসপাতালে চিকিৎসাধীন ব্যক্তিদের মধ্যে মহসিন ও আলম নামের দুজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকেরা।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102