ads
শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৪:২৭ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

আল-আকসা মসজিদ মুক্ত না হওয়া পর্যন্ত ইসরাইলের বিরুদ্ধে লড়াই চলবে : হামাস নেতা ইসমাইল হানিয়া

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ২২ মে, ২০২১
  • ২৬ বার পঠিত

অনলাইন ডেস্কঃ গাজা উপত্যকা নিয়ন্ত্রণকারী প্রতিরোধ আন্দোলন হামাসের রাজনৈতিক নেতা ইসমাইল হানিয়া বলেছেন, পূর্ব জেরুসালেমের আল-আকসা মসজিদ মুক্ত না হওয়া পর্যন্ত ইসরাইলের বিরুদ্ধে লড়াই অব্যাহত থাকবে।

তিনি বলেন, গাজা যুদ্ধে ইসরাইলের পরাজয় ভবিষ্যতের জন্য বড় ধরনের ঘটনা হবে। তিনি আরো বলেন, এই সঙ্ঘাতে জেরুসালেম মূল বিষয় হিসেবেই রয়ে গেছে। সূত্র-হারেজ

ফিলিস্তিনিরা মনে করছে, ইসরাইলের বিরুদ্ধে এবারের যুদ্ধে তাদের সবচেয়ে বড় জয় ছিল ঐক্য। ইসরাইল যুদ্ধবিরতিতে রাজি হওয়াকে তারা ফিলিস্তিনিদের বিজয় মনে করছে। ফিলিস্তিনিরা সব জায়গায় উল্লাস করছে। সব জায়গার ফিলিস্তিনিরা এক সুরে কথা বলছে। ফিলিস্তিনিদের জন্য এটি একটি অভূতপূর্ব নজির। তারা আরো বলছে যে ইসরাইল শান্তির ভাষা বোঝে না, বোঝে কেবল শক্তির ভাষা।

অধিকৃত পশ্চিম তীরের রামাল্লা থেকে আল জাজিরার সাংবাদিক নিদা ইব্রাহিম বলেন, লোকজন আমাকে বলছে যে হামাদ প্রতিরোধ পতাকার নিচে ফিলিস্তিনি জনগণকে ঐক্যবদ্ধ করতে সক্ষম হয়েছে।

তিনি বলেন, ফিলিস্তিনিরা বলছে যে মঙ্গলবার হওয়া সাধারণ ধর্মঘটে তারা খুশি। কারণ এটা ইসরাইলে, অধিকৃত পশ্চিম তীরে ও পূর্ব জেরুসালেমে বসবাসরত ফিলিস্তিনিদের ঐক্যবদ্ধ করেছে।

তিনি বলেন, তারা এক দিন ধর্মঘট পালন করে। কয়েক দশকের মধ্যে এই প্রথম এ ধরনের ঘটনা দেখা গেল। তারা ধর্মঘট পালন করতে সক্ষম হয়েছে। অনেকে আমাকে বলেছে, এখন পরিষ্কার হয়ে গেছে যে ইসরাইল শান্তির ভাষা বোঝে না, আলোচনার ভাষা বোঝে না, তারা বোঝে কেবল শক্তির ভাষা।

সূত্র : আল জাজিরা

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102