ads
সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৭:৩৫ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

করোনায় আক্রান্ত খালেদ মাহমুদ সুজন

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ২২ মে, ২০২১
  • ৩৭ বার পঠিত

স্পোর্টস ডেস্কঃ ভ্যাকসিনেশন কার্যক্রমের আওতায় এসেছেন বাংলাদেশ ক্রিকেট জাতীয় দলের খেলোয়াড়, কোচসহ সংশ্লিষ্ট সবাই। করোনার টিকার দু’টি ডোজই নিয়েছেন খালেদ মাহমুদ সুজন। তবুও রক্ষা হলো না, করোনায় আক্রান্ত হয়েছেন শ্রীলঙ্কা সিরিজের টিম লিডার ও বাংলাদেশের সাবেক এই ক্রিকেটার।

শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজ থেকে ফিরে কোয়ারেন্টিনে ছিলেন সুজন। নিভৃতবাস শেষে ঈদের আগে দলীয় অনুশীলনে যোগও দিয়েছিলেন তিনি। তবে ঈদের পর থেকেই অসুস্থ থাকায় আসন্ন হোমওয়ানডে সিরিজে দলের টিম লিডার হিসেবে যোগ দিতে পারেননি। নমুনা প্রদানের পর পিসিআর টেস্টে সুজনের নমুনার ফল পজেটিভ এসেছে।
গণমাধ্যমকে সুজন জানান, বর্তমানে নিজ বাসায় আইসোলেশনে রয়েছেন তিনি।

করোনা পজেটিভ হওয়ায় শ্রীলঙ্কার বিপক্ষে হোম ওয়ানডে সিরিজে দলে থাকা হচ্ছে না তার। ঠা-াজনিত অসুস্থতা থাকলেও শারীরিকভাবে স্থিতিশীল রয়েছেন সুজন।

সুজনের করোনায় আক্রান্ত হওয়ার বিষয়ে বিসিবি অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান বলেন, ‘করোনা পজেটিভ হওয়ায় দলের সঙ্গে নেই তিনি (সুজন)। তবে শারীরিকভাবে সুস্থ রয়েছেন। আপাতত ঘরেই আইসোলেশনে থাকবেন তিনি।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102