ads
রবিবার, ১৪ জুন ২০২৬, ০৩:৩৮ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

রোজিনা ইসলামের মুক্তির দাবিসহ কালো আইন বাতিলের দাবিতে মানববন্ধন

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ২২ মে, ২০২১
  • ৩০ বার পঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধিঃ কিশোরগঞ্জের কুলিয়ারচরে সাংবাদিকদের কলমকে শিকল বাঁধার কালো আইন বাতিল ও লোক দেখানো দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি পরিহার করে, দুর্নীতির বিরুদ্ধে কার্যকর জিরো টলারেন্স নীতি গ্রহনে এবং দৈনিক প্রথম আলোর সিনিয়র সাংবাদিক রোজিনা ইসলামের মুক্তিসহ হেনস্তাকারী স্বাস্থ্য অধিদপ্তরের জড়িত কর্মকর্তাদের কঠোর শাস্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

শনিবার(২২মে) দুপুরের দিকে কুলিয়ারচর বাজারস্থ শহীদ সেলিম স্মৃতি সংসদের সামনে স্থানীয় সাংবাদিক মহলের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

সংবাদিকদের কলম রুখে দেওয়ার কালো আইন বাতিল ও মৌখিক লোক দেখানো দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি পরিহার করে, দুর্নীতির বিরুদ্ধে কার্যকর জিরো টলারেন্স নীতি গ্রহনে এবং দৈনিক প্রথম আলোর সিনিয়র সাংবাদিক রোজিনা ইসলামকে নিঃশর্তে মুক্তিসহ হেনস্তাকারী স্বাস্থ্য অধিদপ্তরের জড়িত কর্মকর্তাদের কঠিন শাস্তির জন্য সরকারের প্রতি জোরালো দাবি জানানো হয়।

এ সময় বক্তারা বলেন, সাংবাদিক রোজিনা ইসলামকে নিঃশর্ত মুক্তি দিয়ে তার বিরুদ্ধে মিথ্যা সাজানো মামলা প্রত্যাহার করতে হবে। সচিবের একান্ত সচিবের রুমে রাষ্ট্রিয় গোপন নথি কেন থাকবে এ বিষয়ে জবাব দিতে হবে। রোজিনা ইসলাম কোন সন্ত্রাসী নয়। বৃটিশ আমলের করা অফিসিয়াল সিক্রেট আইন ও বর্তমান ডিজিটাল প্রযুক্তি আইন বাতিল করতে হবে। রোজিনা ইসলামকে নিঃশর্ত মুক্তি না দিলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে বলে বক্তারা হুসিয়ারী দেন এ মানববন্ধনে। রোজিনা ইসলামের ঘটনায় দেশে মুক্ত সাংবাদিকতা বাঁধাগ্রস্থ হবে বলেও বক্তারা অভিমত ব্যাক্ত করেন।

অবিলম্বে বাতিল ও সিনিয়র সাংবাদিক রোজিনা ইসলামের মুক্তির দাবি জানিয়ে বক্তব্য রাখেন, দৈনিক ইত্তেফাক পত্রিকার কুলিয়ারচর প্রতিনিধি মো. রফিক উদ্দিন, দৈনিক সমকাল প্রতিনিধি মোহাম্মদ হারুন চৌধুরী, দৈনিক মানবজমিন প্রতিনিধি অ্যাডভোকেট মুহাম্মদ শাহ আলম, দৈনিক পূর্বকন্ঠের বার্তা সম্পাদক মুহাম্মদ কাইসার হামিদ, দৈনিক আমাদের সময়ের প্রতিনিধি মো. নাঈমুজ্জামান নাঈম, দৈনিক আজকের সারাদিন প্রতিনিধি মো. মাইন উদ্দিন, দৈনিক আজকের পত্রিকা প্রতিনিধি মোহাম্মদ আরীফুল ইসলাম, দৈনিক খোলা কাগজ প্রতিনিধি মোছা. শুভ্রা, দৈনিক সরেজমিন বার্তা প্রতিনিধি ফারজানা আক্তার, দৈনিক পূর্বকণ্ঠ প্রতিনিধি শাহীন সুলতানা, দৈনিক আজকের বিজনেস বাংলাদেশ প্রতিনিধি মৌসুমী আক্তার, দৈনিক দৈনিক ভোরের কাগজ প্রতিনিধি আলি হায়দার, সাংবাদিক মোহাম্মদ আরীফুল ইসলাম, সাংবাদিক ফারজানা আক্তার, দৈনিক স্বাধীন বাংলা প্রতিনিধি মো. মো. জুয়েল মিয়া, দৈনিক খবরপত্র প্রতিনিধি মো. সাদেকুর রহমান নবীন, দৈনিক লাল সবুজের দেশ প্রতিনিধি মো. সবুজ মিয়া, দৈনিক জাতির বার্তা প্রতিনিধি আলী সোহেল, মাটির মায়া ডটকম প্রতিনিধি মোছা. নিলুফা আক্তার নীলা প্রমূখ।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102