ads
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৭:৫৭ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

আমরা কেউই আইনের ঊর্ধ্বে নই- স্বাস্থ্যমন্ত্রী

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ২২ মে, ২০২১
  • ৩৭ বার পঠিত

ডেস্ক রিপোর্টঃ স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন,আমরা কেউই আইনের ঊর্ধ্বে নই। আইনের যে ধারা আছে, সে ধারা অনুযায়ী দেশ চলে। আইন দেশের বিশৃঙ্খলা থামিয়ে রাখে, মানুষকে সাহায্য করে। একটি দেশ তখনই ভালো চলে, যেখানে আইনের শাসন আছে। যে দেশে আইনের শাসন নেই সে দেশ সোমালিয়া হবে। কাজেই আইনের প্রতি আমাদের আস্থাশীল হতে হবে।’

শনিবার (২২ মে) সন্ধ্যায় মানিকগঞ্জ শুভ্র সেন্টারে দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন,‘আমরা চাই না দেশের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র হোক। ষড়যন্ত্রের বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াতে হবে। তবেই আমাদের দেশ উন্নয়ন হবে। বিএনপি-জামায়াত জোট শুধু বিরোধিতাই করে। তারা দেশের উন্নয়ন চায় না, তারা মানুষের কথা ভাবে না, তারা মানুষের পাশে দাঁড়াইনি। মানুষকে আর বোকা বানানো যাবে না।

তিনি আরও বলেন, ‘আজকে করোনার কারণে ছেলেমেয়েদের লেখাপড়া বন্ধ প্রায় এক বছর হয়ে গেল। কোনো পরীক্ষা দিতে পারেনি। ওইদিকে আমাদের চিন্তা করতে হবে। আমাদের দেশের ক্ষতি হচ্ছে। উন্নয়ন যে আশা করেছিলাম ৮ পার্সেন্ট হবে সেটা হচ্ছে না। কমে গেছে করোনার জন্য। এর মধ্যে যদি আমরা আরও কিছু বিশৃঙ্খলা ঘটাই তাহলে দেশ আরও পিছিয়ে যাবে। এটা আমরা চাই না। আমরা সবাই মিলে দেশের কাজ করি।

এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম, সহ-সভাপতি আব্দুল মজিদ, যুগ্ম সাধারণ সম্পাদক সুলতানুল আজম খান আপেল, সাংগঠনিক সম্পাদক সুদেব সাহা, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইসরাফিল হোসেন, সাধারণ সম্পাদক আফসার উদ্দিন সরকারসহ দলীয় নেতাকর্মীরা।

©Jagonews

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102