ads
সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৭:৩৫ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

শ্রীলঙ্কা শিবিরে করোনার হানা- অনিশ্চয়তা প্রথম ওয়ানডে

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ২৩ মে, ২০২১
  • ৩৭ বার পঠিত

স্পোর্টস ডেস্ক আর মাত্র কয়েক ঘণ্টা পরই মাঠে নামার কথা বাংলাদেশ আর শ্রীলঙ্কার। মিরপুরে সিরিজের প্রথম ওয়ানডে শুরু দুপুর একটায়। কিন্তু হঠাৎ এই ম্যাচকে ঘিরে দেখা দিয়েছে অনিশ্চয়তা।

শ্রীলঙ্কা শিবিরে যে তিন-তিনজন করোনা আক্রান্ত হওয়ার খবর এসেছে! এদের মধ্যে আছেন দুই ক্রিকেটার ইসুরু উদানা আর শিরান ফার্নান্ডো। করোনা পজিটিভ হিসেবে ধরা পড়েছেন দলটির বোলিং কোচ চামিন্দা ভাসও।

শ্রীলঙ্কার ক্রীড়া সাংবাদিক রেক্স ক্লেমেনটাইন নিশ্চিত করেছেন এই খবর। দ্বিতীয় পিসিআর টেস্টের ফলের জন্য অপেক্ষায় আছে লঙ্কান দল। সেই টেস্ট করানোর পর বোঝা যাবে, আসলে কি অবস্থা দলের।

তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে আজ (রোববার)। ২৫ মে দ্বিতীয় আর ২৮ মে তৃতীয় ওয়ানডে মাঠে গড়ানোর কথা। সবগুলো ম্যাচই দিবারাত্রির, হবে মিরপুরের শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে।

এই সিরিজে বাংলাদেশ দলের ওপর অনেক প্রত্যাশা সমর্থকদের। ঘরের মাঠে ফেবারিট টাইগাররা। শ্রীলঙ্কার বিপক্ষে কখনই ওয়ানডে সিরিজ জিততে পারেনি বাংলাদেশ। তাই এই সিরিজটিকে পাখির চোখ করে রেখেছে।

ইতিহাস জানাচ্ছে, এশিয়া কাপ ও অন্যান্য বৈশ্বিক আসরে বাংলাদেশ আর শ্রীলঙ্কা এখন পর্যন্ত ৮টি ওয়ানডে সিরিজ খেলেছে। সেখানেও লঙ্কানদের সুস্পষ্ট প্রাধান্য। শ্রীলঙ্কা জিতেছে ৬ সিরিজ। দুটি সিরিজ ১-১ এ অমিমাংসিত থেকে গেছে। আর ৫ বার সিরিজে টাইগারদের হোয়াইটওয়াশ (৩-০ তে) করেছে লঙ্কানরা। এছাড়া একটি মাত্র সিরিজে বাংলাদেশ লড়াই করে শেষ পর্যন্ত ২-১ এ হার মানে। সেটা ২০০৬ সালে দেশের মাটিতে।
©Jagonews

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102