ads
রবিবার, ১৪ জুন ২০২৬, ০৩:১৮ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

সহকর্মীকে বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগ- পোশাক শ্রমিক আটক

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ২৩ মে, ২০২১
  • ৪৯ বার পঠিত

ডেস্করিপোর্টঃ সাভারে একটি পোশাক কারখানার শ্রমিককে ধর্ষণের অভিযোগে তার এক সহকর্মীকে আটক করেছে পুলিশ। রাতে সাভারে অভিযান চালিয়ে তাকে আটক করে সাভার মডেল থানা পুলিশ।

পুলিশ বলেছে, সাভারের দক্ষিণ দড়িয়ারপুর এলাকায় একটি পোশাক কারখানায় দীর্ঘদিন ধরে কাজ করে আসছিলেন নির্যাতনের শিকার ওই পোশাক শ্রমিক এবং অভিযুক্ত পোশাক শ্রমিক জুয়েল। পরে বিয়ের প্রলোভন দেখিয়ে ওই পোশাক শ্রমিককে বিভিন্ন স্থানে নিয়ে ধর্ষণ করেন জুয়েল।

একপর্যায়ে গতকাল ওই পোশাক শ্রমিক জুয়েলকে বিয়ের জন্য চাপ দেন। কিন্তু জুয়েল বিয়ে করবেন না বলে জানান। এরপর ওই নারী পোশাক শ্রমিক সাভার মডেল থানায় উপস্থিত হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে জুয়েলকে প্রধান আসামি করে ধর্ষণ মামলা করেন।
এরপর পুলিশ তাৎক্ষণিকভাবে সাভারে অভিযান চালিয়ে জুয়েলকে গ্রেফতার করে। ধর্ষণের শিকার নারীকে স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করা হয়েছে।

এ বিষয়ে সাভার মডেল থানার এসআই এনামুল হক খাঁন বলেন, অভিযুক্তকে আদালতে পাঠানো হবে।

©বিডি প্রতিদিন

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102