ads
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৭:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ভারতফেরত যাত্রীদের মধ্যে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ২৩ মে, ২০২১
  • ৪৫ বার পঠিত

ডেস্ক রিপোর্টঃ করোনা সংক্রমণ রোধে স্থলপথে বাংলাদেশ সরকারের ভ্রমণ নিষেধাজ্ঞার মধ্যে কলকতায় অবস্থিত বাংলাদেশ দূতাবাসের বিশেষ ছাড়পত্র নিয়ে প্রতিদিন যাতায়াত করছেন পাসপোর্টধারী যাত্রীরা।

ইমিগ্রেশন সূত্রে জানা যায়, নিষেধাজ্ঞার শুরুতে গত ২৬ এপ্রিল থেকে ২২ মে পর্যন্ত ভারত থেকে ফিরেছেন ৩ হাজার ৩২১ বাংলাদেশি। এদের মধ্যে ভারতে গিয়ে করোনা আক্রান্ত হয়ে ফিরেছেন ১৭ জন বাংলাদেশি।

আর প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন শুরু চলতি বছরের এপ্রিল থেকে আজ পর্যন্ত ভারতফেরত যাত্রীদের মধ্যে করোনা পজেটিভ মিলেছে ৪৭ জনের শরীরে। এদের মধ্যে ৫ জনের শরীরে করেনার ভারতীয় ধরনের উপসর্গ মিলেছে।

বেনাপোল চেকপোষ্ট দিয়ে ভারত ফেরত যাত্রীদের যশোরসহ পাঁচ জেলায় প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রাখা হচ্ছে। এক্ষেত্রে যারা ভারতে করোনা আক্রান্ত হয়ে দেশে ফিরছেন তাদের শরীরে ভারতীয় ভেরিয়েন্টের অস্তিত্ব থাকার সম্ভাবনা বেশি ধারণা হচ্ছে।

ইতিমধ্যে এমন পাঁচ জন যাত্রী শরীলে পাওয়া গেছে। এতে যশোরসহ এই অঞ্চলে ভারতীয় ভেরিয়েন্টে ছড়িয়ে যাওয়ার আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। এমন খবরে আতঙ্কিত যশোরবাসি।

সিভিল সার্জন ডা: শেখ আবু শাহীন বলছেন, কোয়ারেন্টাইনে থাকা যাত্রীদের নিরাপত্তা ও থাকা-খাওয়ারসহ বিভিন্ন পদক্ষেপ নেয়া হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102