ads
রবিবার, ১৪ জুন ২০২৬, ০৩:১৯ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

নিখোঁজের ৯ দিন পর ঢাবি শিক্ষার্থীর লাশ মিলল মর্গে

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ২৩ মে, ২০২১
  • ৬০ বার পঠিত

অনলাইন ডেস্কঃ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হাফিজুর রহমানের লাশ অবশেষে শনাক্ত করা হয়েছে। নিখোঁজের ৯দিন পর ঢাকা মেডিকেলের মর্গে আজ রোববার সন্ধ্যায় হাফিজুরের বড় ভাই ও বন্ধুরা তার লাশ শনাক্ত করেন।

এর আগে গত শনিবার ঈদুল ফিতরের পরদিন ক্যাম্পাসে সর্বশেষ আড্ডা দিয়েছিলেন হাফিজুর। ওইদিন বিকেল থেকে তার মুঠোফোন বন্ধ পাওয়া যাচ্ছিল।

হাফিজুরের লাশ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন ঢাবি প্রক্টর অধ্যাপক একেএম গোলাম রব্বানী।
তিনি বলেন, আমাদের নিখোঁজ শিক্ষার্থী হাফিজের লাশ ঢামেক হাসপাতালের মর্গে পাওয়া গেছে। লাশটি তার বড় ভাই ও বন্ধুরা শনাক্ত করেছেন। এ ঘটনায় আমরা খুবই মর্মাহত।

হাফিজুর ঢাবির তথ্য বিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা বিভাগের ২০১৫-১৬ সেশনের শিক্ষার্থী। তিনি একজন মূকাভিনয় শিল্পী ও ঢাবির মাইম অ্যাকশনের সাধারণ সম্পাদক।

জানা যায়, ঈদের পরের দিন শনিবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এলাকা থেকে হাফিজুরকে গুরুত্বর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়। পরে সেদিনই তিনি চিকিৎসাধীন অবস্থায় সেখানে মারা যান। পরে লাশের কোন ওয়ারিশ না পাওয়ায় হাসপাতালের মর্গে রেখে দেয়া হয়। এ ঘটনার ৯ দিন পর রোববার তার সহপাঠীরা হাসপাতালের মর্গে এসে লাশ শনাক্ত করেন।

হাফিজুরের বন্ধুরা জানান, ঈদুল ফিতরের পরদিন অর্থাৎ গত শনিবার গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া থেকে ঢাকার উদ্দেশে রওনা দেন। এরপর বন্ধুদের সঙ্গে ক্যাম্পাস এলাকায় আড্ডা দেন। তার মায়ের সঙ্গে সর্বশেষ কার্জন হলের সামনে বসে মোবাইলে কথা বলেছিলেন। এরপর থেকে তার মোবাইল বন্ধ রয়েছে।

©news24bd.

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102