ads
রবিবার, ১৪ জুন ২০২৬, ০২:৩৮ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

রাজনগরে করোনায় ছেলের মৃত্যুর ১২ঘন্টার মধ্যে মায়েরও মৃত্যু

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ২৩ মে, ২০২১
  • ৩৫ বার পঠিত

এম.এইচ.চৌধুরী,মৌলভীবাজারঃ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ছেলের মৃত্যুর ১২ ঘণ্টা পর না ফেরার দেশে চলে গেলেন মা। এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে মৌলভীবাজারের রাজনগরে।

রোববার (২৩ মে) সকালে সিলেটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান রাজনগরের ব্যবসায়ী সোহেল বকস (৩২)। এর ১২ ঘণ্টা পর রাত ৯ টায় হৃদরোগে আক্রান্ত হয়ে না ফেরার দেশে চলে যান মা দুল বাহার বকস (৬২)।

পারিবারিক সূত্রে জানা যায়, মে মাসের প্রথম দিকে করোনায় আক্রান্ত হন সোহেল বকস। সেসময় পরিবারের সদস্যদের করোনা পরীক্ষা করা হলে তার মা, বাবা, ভাই ও ভাইয়ের স্ত্রীর পজিটিভ আসে। তারা সকলেই তখন সিলেটের একটি প্রাইভেট হাসপাতালে চিকিৎসা নেন।

কিছুদিন আগে সোহেল বকস ছাড়া বাকি সকলের করোনা পরীক্ষার ফল নেগেটিভ আসে। ফলে তারা বাড়িতে আসেন।

কিন্তু সিলেটে চিকিৎসাধীন সোহেল বকসের শারীরিক অবস্থা হঠাৎ খারাপ হতে থাকে। সবশেষ তাকে হাসপাতালের আইসিইউতে স্থানান্তর করা হয়। সেখানে রোববার সকালে মারা যান করোনা আক্রান্ত সোহেল।

এর ১২ ঘণ্টা পরেই চলে যান মা দুল বাহার। ধারণা করা হচ্ছে, করোনা পরবর্তী জটিলতার পাশাপাশি ছেলের মৃত্যুর শোকে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু বরণ করেছেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102