ads
মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ১০:৪২ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

প্রচণ্ড গরমের পর বিকেলে ঝড়-বৃষ্টির আবহাওয়ার পূর্বাভাস

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ২৪ মে, ২০২১
  • ৩২ বার পঠিত

অনলাইন ডেস্কঃ বিকালের মধ্যেই দেশের বেশিরভাগ এলাকায় বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সেই সঙ্গে সাগরের গভীর নিম্নচাপও ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে বলে জানিয়েছে তারা।

পূর্ব-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় সৃষ্ট সুস্পষ্ট একটি লঘুচাপ আরও ঘনীভূত হয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। এটি আরও শক্তিশালী হয়ে আজ সোমবার ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে।

এরই মধ্যে এই ঘূর্ণিঝড়ের নাম দেওয়া হয়েছে ‘ইয়াস’।
আবহাওয়াবিদ বজলুর রশীদ গণমাধ্যমকে বলেন, ‘আগামী বুধবার বিকাল নাগাদ এটি বাংলাদেশের উপকূলে আসতে পারে। তবে এটি সুপার সাইক্লোনে রূপ নেওয়ার আশঙ্কা কম। এর সর্বোচ্চ গতিবেগ ১০০ কিলোমিটার পর্যন্ত হতে পারে বলে আমরা ধারণা করছি। ’
আবহাওয়াবিদরা বলছেন, বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপটির কারণে বাংলাদেশ, ভারতের পশ্চিমবঙ্গ ও উড়িষ্যার বাতাস গিয়ে ঘূর্ণিতে জড়ো হচ্ছে।

এতে আকাশে হাল্কা মেঘের আস্তরণ তৈরি হয়ে সূর্যের তাপ আটকে রয়েছে। ফলে জলীয় বাষ্প গরমের অনুভূতি বাড়িয়ে দিচ্ছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102