অনলাইন ডেস্কঃ নাটোরে মাছের গাড়ি দুর্ঘটনায় দুইজন নিহত ও পাবনার ঈশ্বরদীতে ট্রাক-সিএনজি সংঘর্ষে একজন নিহত এবং চারজন আহত হয়েছে। নিলফামারীর জলঢাকায় অ্যাম্বুলেন্সের ধাক্কায় বালক নিহত হয়েছে।
এ দিকে বগুড়ার আদমদীঘিতে ট্রাক্টর ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত এবং এক আরোহী আহত হওয়ার সংবাদ পাওয়া গেছে। কুমিল্লার চান্দিনায় দুর্ঘটনায় শিকার অ্যাম্বুলেন্স ও পৃথক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত। এ ছাড়া কুড়িগ্রামের রৌমারীতে ট্রাকচাপায় এক যুবক নিহত হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয় তিনজন। ঢাকার নবাবগঞ্জে স্কুলশিক্ষক নিহত এবং চট্টগ্রামের মিরসরাইয়ে পিকাপের চালক হেলপার নিহত হওয়ার সংবাদ পাওয়া গেছে।
নাটোর সংবাদদাতা জানান, নাটোর সদরের চক আমহাটিতে মাছের গাড়ি দুর্ঘটনায় চালকসহ দুইজন নিহত হয়েছে। এ সময় অজ্ঞাত এক মাছ ব্যবসায়ী আহত হয়েছে। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, রোববার সকালে নাটোরের নলডাঙ্গা উপজেলার মাধনগর থেকে নাটোর শহরে ভুটভুটিতে পানি ভরে তাজা মাছ নিয়ে আসার সময় নাটোর সদরের চক আমহাটি মহল্লায় ভুটভুটিটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে এক পথচারী ওই গ্রামের বাচ্চু সরদার (৬৫) ও নলডাঙ্গা উপজেলার মাধনগর এলাকার ভুটভুটি চালক মিজানুর রহমান (২৪) চাপা পড়ে। গুরুতর আহত অবস্থায় তিনজনকেই প্রথমে নাটোর আধুনিক সদর হাসপাতালে আনা হয়। পরে অবস্থার অবনতি হলে বাচ্চু সরদার ও মিজানুর রহমানকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করলে দুপুর ১২টার দিকে দু’জনই চিকিৎসাধীন অবস্থায় মারা যান। দুর্ঘটনায় নিহত বাচ্চু সরদারের ছেলে মুদি দোকানি মিঠু সরদার এবং নাটোর থানার ওসি জাহাঙ্গীর আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
চান্দিনা (কুমিল্লা) সংবাদদাতা জানান, কুমিল্লার চান্দিনায় সড়ক দুর্ঘটনার কবলে পড়েছে অ্যাম্বুলেন্স। ওই ঘটনায় অ্যাম্বুলেন্সের চালক মারাত্মক আহত হয়। অপর দিকে সিএনজি অটোরিকশার সাথে মুখোমুখি সংঘর্ষে মাজহারুল ইসলাম (২০) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছে।
গতকাল রোববার সকাল সাড়ে ১০টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনা উপজেলা গেট এলাকায় ট্রাক-অ্যাম্বুলেন্স সংঘর্ষ এবং বেলা ২টায় উপজেলার মাধাইয়া-নবাবপুর সড়কের গজারিয়া এলাকায় সিএনজি অটোরিকশা ও মোটরসাইকেল সংঘর্ষ হয়। নিহত মোটরসাইকেল চালক মাজহারুল ইসলাম চান্দিনা উপজেলার বরকরই গ্রামের মৃত সুরুজ মিয়ার ছেলে। আহত অ্যাম্বুলেন্স চালক আমির হোসেন (৫০) রাজধানীর সায়দাবাদ এলাকার বাসিন্দা। তিনি ‘মা অ্যাম্বুলেন্স সার্ভিস’ নামে একটি বেসরকারি অ্যাম্বুলেন্সের চালক।
চান্দিনা থানার উপ-পরিদর্শক (এসআই) নোমান হোসেন জানান, নিজ বাড়ি থেকে মোটরসাইকেলে মাধাইয়া যাওয়ার পথে সিএনজি অটোরিকশার সাথে মুখোমুখি সংঘর্ষে মাজহারুল ইসলামের মৃত্যু হয়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
নবাবগঞ্জ (ঢাকা) সংবাদদাতা জানান, ঢাকার নবাবগঞ্জে সিএনজির ধাক্কায় মেলেং উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক অবনী কান্ত রায় (৫৫) মারা গেছেন। গত শনিবার দুপুরে উপজেলা গেট এলাকায় রাস্তা পারাপার হওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে। নিহত শিক্ষক অবনী কান্ত রায় উপজেলার বালুখ গ্রামের মনমোহন রায়ের ছেলে।
শিক্ষক সমিতির সভা শেষে হেঁটে কায়কোবাদ চত্বরে আসছিলেন তিনি। উপজেলা গেটের কাছে ফাঁকা রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতির একটি সিএনজি অটোরিকশা তাকে চাপা দিয়ে চলে যায়। স্থানীয়রা তাকে আহত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। সেখানে নেয়ার পথে তার মৃত্যু হয়। উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির নবগঠিত কমিটির সভাপতি শাহআলম রোববার সকালে এ তথ্য নিশ্চিত করেছেন।
কুড়িগ্রাম সংবাদদাতা জানান, কুড়িগ্রামের রৌমারীতে ট্রাক্টরের চাপায় এক যুবক নিহত ও আহত হয়েছেন আরো তিনজন। রোববার সকালে এ দুর্ঘটনা উপজেলার মির্জাপাড়া নামক স্থানে রৌমারী-ঢাকা মহাসড়কে ঘটে। গুরুতর আহত তিনজনকে স্থানীয়রা উদ্ধার করে রৌমারী উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে তাদের অবস্থার চরম অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। দুর্ঘটনায় নিহত যুবক টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার হাঁটুভাঙা এলাকার নূর হোসেনের ছেলে সাদেকুল ইসলাম (২৩)। আহতরা হলেন, উপজেলার জাদুরচর ইউনিয়নের নতুন জাদুরচর গ্রামের সৈয়দ আলীর ছেলে লাল মিয়া (৪০), বন্দবেড় ইউনিয়নের ফলুয়ারচর গ্রামের সাইদুল ইসলামের ছেলে সবুজ মিয়া (১৩) ও রাজিবপুর উপজেলার বালিয়ামারি গ্রামের মৃত ওসমান গনীর ছেলে লালচাঁন (৫০)। হাসপাতাল সূত্র ও স্থানীয়রা জানান, নিহত সাদেকুলের মাথায় গুরুতর আঘাতে রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে।
পাবনা সংবাদদাতা জানান, পাবনার ঈশ্বরদীতে ট্রাক ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে এক ব্যক্তি নিহত ও চারজন আহত হয়েছেন। রোববার দুপুরে উপজেলার মুলাডুলি ইউনিয়নের মালিথা ফিলিং স্টেশনের সামনের সড়কে এ দুর্ঘটনাটি ঘটে। নিহত ব্যক্তি নাটোর বড়াইগ্রাম উপজেলার মৃত গিয়াস উদ্দিনের ছেলে আবদুস সালাম সেলু (৬০)।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানায়, নাটোর জেলা থেকে একটি সিএনজি পাঁচজন যাত্রী নিয়ে পাবনার দাশুড়িয়ার উদ্দেশে ছেড়ে আসে। বিপরীত দিক থেকে আসা ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই সিএনজি আরোহী বৃদ্ধ সেলু মারা যান।
আহতদের মধ্যে সিএনজি চালক আলমগীর হোসেনকে (৫০) আশঙ্কাজনক অবস্থায় সিনএনজি চালককে রাজশাহী মেডিক্যাল কলেজে (রামেক) হাসপাতালে পাঠানো হয়েছে। এ ছাড়া আহত সজিব হোসেন (১৮), মিনা খাতুন (৪২) ও রুমি খাতুনকে (১৫) ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
নীলফামারী সংবাদদাতা জানান, নীলফামারীর জলঢাকা উপজেলায় অ্যাম্বুলেন্সের ধাক্কায় আকাশ (১২) নামে এক বালক নিহত হয়েছে। শনিবার রাতে পৌর শহরে ডালিয়া রোডে এই ঘটনাটি ঘটে। আকাশ উপজেলা ডাউয়াবাড়ী ইউনিয়নে নেকবক্ত এলাকার হেলাল উদ্দিনের ছেলে।
প্রতক্ষ্যদর্শীরা জানায়, বালকটি জলঢাকা বাজারে একটি হোটেলের কর্মচারী। কাজ শেষে রাতে বাইসেকেল চালিয়ে বাড়ি ফিরছিল।
আদমদীঘি (বগুড়া) সংবাদদাতা জানান, বগুড়ার আদমদীঘির সান্তাহারে ট্রাক্টরের সাথে মুখোমুখি সংঘর্ষে