ads
রবিবার, ১৪ জুন ২০২৬, ০২:৩৭ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

মহেশপুর সীমান্তে ভারত থেকে অনুপ্রবেশকালে বিজিবির হাতে আটক ৪

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ২৪ মে, ২০২১
  • ২৮ বার পঠিত

ডেস্ক রিপোর্টঃ ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করায় ৪ জনকে আটক করেছে বিজিবি।

সোমবার (২৪ মে) সকালে সাড়ে ৬ টার দিকে উপজেলার পদ্মপুকুর গ্রাম থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন-মাগুরা সদর উপজেলার কুচিয়ামোড়া গ্রামের স্বরজিৎ মন্ডলের ছেলে রকি মন্ডল (১৮), ফরিদপুরের ভাংগা উপজেলার আজিমনগর গ্রামের কালাম শেখের ছেলে বোরহান শেখ (২৮), একই গ্রামের মৃত মালেক মিয়ার ছেলে নজরুল ইসলাম (৩০) ও মাদারীপুরে রাজৈর উপজেলার বাজিতপুর গ্রামের জাকির হাওলাদারের ছেলে সাধন হাওলাদার (১৮)।

বিজিবির ঝিনাইদহের মহেশপুর ৫৮ ব্যাটালিয়নের সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম খান জানান, কয়েকজন ব্যক্তির ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের খবর পেয়ে ভোরে অভিযান চালায় লড়াইঘাট বিওপির একটি টহল দল।

এসময় পদ্মপুকুর গ্রাম থেকে ওই ৪ জনকে আটক করা হয়। এ ঘটনায় মহেশপুর থানায় বিজিবির পক্ষ থেকে একটি মামলা দায়ের করে আসামীদের পুলিশে সোপর্দ করা হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102