ads
মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ১০:৪৩ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ঘূর্ণিঝড় ইয়াস মোকাবিলায় বরিশালে ১১৭১টি আশ্রয় কেন্দ্র প্রস্তুত

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ২৪ মে, ২০২১
  • ২৫ বার পঠিত

অনলাইন ডেস্কঃ ঘূর্নিঝড় ‘ইয়াস’ এর ভয়াবহতা থেকে উপকূলের মানুষের জানমাল রক্ষায় প্রস্তুতি শুরু করেছে প্রশাসন। এ লক্ষ্যে বরিশাল জেলায় প্রস্তুত রাখা হয়েছে ৩১৬টি সাইক্লোন শেল্টার এবং আরও ৭৫৫টি শিক্ষা প্রতিষ্ঠান। এদিকে ঘূর্ণিঝড়ের সময় জানমালের ক্ষয়ক্ষতি কমাতে রবিবার সন্ধ্যায় বরিশালের সকল উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাসহ সংশ্লিষ্ট সকল কর্মকর্তাদের সাথে জুম কনফারেন্স করেন জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার। সভায় ঘূর্ণিঝড় শুরুর আগেই সকল এলাকায় সতর্ককতামূলক মাইকিং করার নির্দেশনা দেয়া হয়।

এছাড়া ঘূর্ণিঝড় শুরুর আগেই সাইক্লোন শেল্টারসহ আশপাশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে গবাদী পশুসহ সকলকে আশ্রয়ের ব্যবস্থা করতে উপজেলা নির্বাহী কর্মকর্তাদের নির্দেশনা দেন জেলা প্রশাসক। এছাড়া মেডিকেল টিম ও ফায়ার সার্ভিস প্রস্তুত রাখা, বেরীবাঁধ নজরদারী, ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচির (সিপিপি) মাইকিং, সড়ক ও জনপথ এবং স্থানীয় সরকার প্রকৌশল বিভাগকে যে কোন পরিস্থিতি পরবর্তী দ্রুত ব্যবস্থা গ্রহনের জন্য প্রস্তুত থাকতে নির্দেশ দেন জেলা প্রশাসক।

এদিকে জেলা প্রশাসকের নির্দেশনা পেয়ে গতকাল সোমবার জেলার সকল উপজেলা নির্বাহী কর্মকর্তা উপজেলা প্রশাসনের সকল কর্মকর্তাদের সাথে জরুরি সভা করেন। সভায় জেলা প্রশাসকের নির্দেশনাগুলো কর্মকর্তাদের অবহিত করে নিজ নিজ ক্ষেত্রে দায়িত্ব পালন করার নির্দেশ দেন উপজেলা নির্বাহী কর্মকর্তারা।

বরিশাল জেলা প্রশাসনের সহকারী কমিশনার সুব্রত বিশ্বাস দাস বলেন, বরিশাল জেলায় মোট ৩১৬টি বিশেষায়িত সাইক্লোন শেল্টার রয়েছে। এছাড়া দুর্যোগকালীন সময়ে আশ্রয় কেন্দ্র হিসেবে ব্যবহারের মতো জেলায় ৭শ ৫৫টি শিক্ষা প্রতিষ্ঠানের পাকা ভবন রয়েছে। সাইক্লোন শেল্টার ও শিক্ষা প্রতিষ্ঠানে ৬ লাখ ৪২ হাজার মানুষ এবং প্রায় ৫০ হাজার গবাদী পশু নিরাপদ আশ্রয় নিতে পারবে। ঘূর্নিঝড়ের সম্ভাব্য আঘাত হানার খবরে ওইসব সাইক্লোন শেল্টার ও শিক্ষা প্রতিষ্ঠানের বাথরুম-টয়লেট ব্যবহার উপযোগী এবং সুপেয় পানি ও বিদ্যুতের ব্যবস্থা, বিদ্যুত না থাকলে বিকল্প ব্যবস্থা করা হচ্ছে।

এছাড়া শুকনা খাবার এবং পানি বিশুদ্ধকরন ট্যাবলেটেরও ব্যবস্থা করা হচ্ছে। ঘূর্ণিঝড় আঘাত হানলে স্থানীয় জনগনের মাঝে বিতরনের জন্য জেলায় ৮৪ মেট্রিক টন চাল ও নগদ ১৫ লাখ টাকা রয়েছে। এ বিষয়ে জেলা প্রশাসনের পক্ষ থেকে সার্বক্ষনিক মন্ত্রনালয়ে যোগাযোগ করা হচ্ছে। সরকারের যে কোন নির্দেশনা বাস্তবায়নের জন্য জেলা প্রশাসন প্রস্তুত রয়েছে বলে জানান সহকারী কমিশনার সুব্রত বিশ্বাস দাস।

©বিডি প্রতিদিন

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102