ads
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৯:১৩ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বরিশাল মহানগর ছাত্রলীগ সভাপতি জসিমকে অব্যাহতি- কমিটি বিলুপ্ত

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৫ মে, ২০২১
  • ৪৮ বার পঠিত

ডেস্ক রিপোর্টঃ বরিশাল মহানগর ছাত্রলীগ সভাপতি মো. জসিম উদ্দিনকে দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। সংগঠনের শৃঙ্খলা পরিপন্থী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে মঙ্গলবার তাকে অব্যাহতি দেওয়া হয়। একই সাথে মেয়াদোত্তীর্ণ হওয়ায় বরিশাল মহানগর ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করে কেন্দ্রীয় ছাত্রলীগ।

মঙ্গলবার কেন্দ্রীয় ছাত্রলীগ সভাপতি আল নাহিয়ান খান জয় এবং সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, কেন্দ্রীয় ছাত্রলীগের জরুরি সিদ্ধান্ত মোতাবেক দলীয় শৃঙ্খলা পরিপন্থী কাজে জড়িত থাকার অভিযোগে বরিশাল মহানগর ছাত্রলীগ সভাপতি মো. জসিম উদ্দিনকে নিজ পদ থেকে অব্যাহতি প্রদান করা হয়। একই সাথে মেয়াদোত্তীর্ণ হওয়ায় বরিশাল মহানগর ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণার কথাও জানানো হয় বিজ্ঞপ্তিতে।

প্রসঙ্গত, স্কুল শিক্ষিকা এক তরুণীকে বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগে গত ২১ এপ্রিল জসিম উদ্দিনের বিরুদ্ধে নগরীর বিমান বন্দর থানায় একটি মামলা দায়ের হয়। এই মামলা দায়েরের পর থেকে জসিম পলাতক রয়েছেন।

এর আগে ২০১৭ সালের ১৮ সেপ্টেম্বর বরিশাল মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক অসীম দেওয়ানের বিরুদ্ধে নারায়নগঞ্জের রূপগঞ্জ থানায় এক তরুণী অপহরণ এবং অস্ত্র মামলা দায়ের হয়। ওই মামলায় গ্রেফতারে পর কিছুদিন কারাভোগ করে জামিনে মুক্ত হন অসীম দেওয়ান।

২০১১ সালে গঠিত ৩ সদস্য বিশিষ্ট এই কমিটির অপরজন সাংগঠনিক সম্পাদক তৌছিক আহম্মেদ রাহাত বরিশাল বিশ্ববিদ্যালয়ে স্টোর অফিসার পদে চাকরির সুবাদে রাজনীতিতে নিস্ক্রিয়। বিলুপ্ত হওয়ার আগ পর্যন্ত গত ১০ বছরেও ওই কমিটি পূর্ণাঙ্গ করতে পারেনি ওই কমিটির নেতারা।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102