ads
রবিবার, ১৪ জুন ২০২৬, ০১:০১ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

“ইয়াস” প্রভাবে পটুয়াখালীর বিভিন্ন অঞ্চল প্লাবিত

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৫ মে, ২০২১
  • ৩৬ বার পঠিত

সুনান বিন মাহাবুব, পটুয়াখালী প্রতিনিধিঃ বঙ্গোপসাগরে সৃষ্ট সাইক্লোন ইয়াসের প্রভাব শুরু হয়েছে উপকূলীয় জেলা পটুয়াখালীতে। বৃষ্টির সঙ্গে বইছে ঝড়ো হাওয়া। কলাপাড়া, গলাচিপা ও রাঙ্গাবালীতে ভারী বৃষ্টি হচ্ছে এবং বেড়িবাঁধ ভেঙ্গে তলিয়ে গেছে অনেক গ্রাম।

রাঙ্গাবালী উপজেলার ১০টি ইউনিয়নের সব নিম্নাঞ্চল ও চরাঞ্চলসহ ৭টি গ্রাম ৩ থেকে ৪ ফুট পানিতে প্লাবিত হয়েছে। কলাপাড়ার বেড়িবাঁধ বিধ্বস্ত হয়ে স্বাভাবিকের চেয়ে ৩ থেকে ৪ ফুট উঁচু জোয়ারের পানি প্রবেশ করে ২২টি গ্রাম পুরোপুরি প্লাবিত হয়ে পানিবন্দি হয়ে পড়েছেন প্রায় ১৬০০ হাজার মানুষ। চর মোন্তাজ ইউনিয়নের চর আর বেড়িবাঁধ ভেঙে পানি প্রবেশ করে পানিবন্দি হয়ে পড়েছে প্রায় এক হাজার মানুষ।

গলাচিপা উপজেলার ফেরিঘাট জোয়ারে পানিতে তলিয়ে যাওয়ায় ফেরি চলাচল বন্ধ রয়েছে। এছাড়া অত্র উপজেলাধীন পৌরসভার বেশিরভাগ সড়ক পানিতে তলিয়ে গেছে।

পটুয়াখালী জেলা প্রশাসন থেকে বলা হয়েছে, জেলার ৮০৩টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত আছে এবং নিম্মঞ্চলের সবাইকে আশ্রয়কেন্দ্রে যাওয়ার জন্য নির্দেশ প্রদান করা হয়েছে। দুর্যোগকালীন ও পরবর্তী সময়ের জন্য পর্যাপ্ত শুকনো খাবার, পানি, স্যালাইন, ওষুধ মজুদ রাখা হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102