ads
রবিবার, ১৪ জুন ২০২৬, ০১:০২ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ঘূর্ণিঝড় ইয়াস: মেঘনায় নৌকাডুবি, ১১ জেলে উদ্ধার

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ২৬ মে, ২০২১
  • ৩৩ বার পঠিত

ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে ভোলায় মেঘনায় মাছধরা নৌকাডুবির ঘটনায় ১১ জেলেকে জীবিত উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার রাতে ফায়াস সার্ভিস বিভাগের কর্মী ও স্থানীয় জেলেদের সহায়তায় তাদের জীবিত উদ্ধার করে।

জানা যায়, ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে রাতে মেঘনায় পানি বাড়তে থাকে। এসময় উত্তাল মেঘনায় ১১ জেলেসহ ওই নৌকাডুবির ঘটনা ঘটে। তবে তাদের সবাইকে উদ্ধার করে নিরাপদে নেওয়া হয়েছে।

এছাড়া ঝড়ের তাণ্ডবে মেঘনা নদী ঢেউয়ের তোড়ে ভোলা-লক্ষ্মীপুর রুটের ইলিশা ফেরিঘাট বিধস্ত হয়। ফেরি চলাচল বন্ধ রয়েছে। ঢালচর, কুকরি-মুকরি, মাঝেরচরসহ বিভিন্ন চরাঞ্চল প্লাবিত হয়েছে। জোয়ারের পানি বিপদসীমার ২৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
এ বিষয়ে জেলা প্রশাসক মো. তৌফিক-ইলাহী চৌধুরী জানান, ঝড়ো বাতাস অব্যাহত থাকায় অনেক স্থানেই ক্ষতি হচ্ছে। মাঠে তাদের টিম কাজ করছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102