ads
রবিবার, ১৪ জুন ২০২৬, ০১:০০ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ঘূর্ণিঝড় ইয়াসে সুন্দরবন থেকে বেরিয়ে এলো বাঘ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ২৬ মে, ২০২১
  • ৩৫ বার পঠিত

ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে বিপর্যস্ত পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪ পরগনার সুন্দরবনের বিস্তীর্ণ এলাকা। এরমধ্যেই বন থেকে একটি বাঘ বেরিয়ে এসেছে লোকালয়ে। ফলে আতঙ্ক ছড়িয়েছে জেলার কুলতলির মৈপিট উপকূল থানা এলাকায়।

বুধবার সকালে লোকালয়ে বাঘ দেখতে পান কিছু বাসিন্দা। এর ফলে আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়। খবর পেয়ে জাল ও ট্র্যাঙ্কুলাইজার বন্দুক নিয়ে রওনা দেন কুলতলির বন বিভাগের কর্মীরা। তবে সকাল ১১টা পর্যন্ত বাঘটিকে বাগে আনা যায়নি বলে খবর পাওয়া গেছে।

ইয়াশের জেরে প্রবল জলোচ্ছ্বাসে কুলতলি বিধানসভার সাত/আটটি জায়গায় নদীবাঁধে ফাটল ধরেছে। এর ফলে গ্রামের ভেতরে পানি ঢুকতে শুরু করেছে। যে কোনও মুহূর্তে বাঁধ পুরোপুরি ভেঙে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
কুলতলির তৃণমূল বিধায়ক গণেশ মণ্ডল বলেন, ‘সবাইকে আমরা সতর্ক থাকতে বলেছি। এলাকার বাসিন্দাদের নিকটবর্তী সাইক্লোন সেন্টারে নিয়ে যাওয়া হয়েছে।’

সকাল সাড়ে নয়টার দিকে ভারতের ওড়িষ্যায় ইতোমধ্যেই ইয়াস আঘাত হেনেছে। রাজ্যের বালেশ্বরের কাছে ধামরা উপকূলে ঘণ্টায় ১৩০ থেকে ১৪০ কিলোমিটার বেগে এটি আছড়ে পড়েছে।

সূত্র: আনন্দবাজার।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102