ads
রবিবার, ১৪ জুন ২০২৬, ১২:৫৮ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ঘূর্ণিঝড় ইয়াস: পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ২৬ মে, ২০২১
  • ৩০ বার পঠিত

ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি ও লঞ্চ চলাচল বন্ধ রয়েছে। এতে দুর্ভোগে পড়েছে হাজারও যাত্রী। পারাপারের অপেক্ষায় সহস্রাধিক ছোট-বড় যানবাহন। বুধবার (২৬ মে) ফেরিঘাটে এমন দৃশ্য দেখা গেছে।

ঘাট কর্তৃপক্ষ জানায়, মঙ্গলবার (২৫ মে) থেকে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ‍লঞ্চ চলাচল বন্ধ রয়েছে। পদ্মা-যমুনা উত্তাল কম থাকায় ফেরিগুলো চলছিল। তবে বুধবার (২৬ মে) বেলা সাড়ে ১১টার পর থেকে ঘূর্ণিঝড় ইয়াসের কারণে বৃষ্টি না থাকলেও প্রবল ঝোড়ো বাতাস বইতে থাকে। এতে দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ ঘোষণা করা হয়।

এদিকে ফেরি চলাচল বন্ধ থাকায় উভয় ঘাটে পারের অপেক্ষায় আটকে রয়েছে সহস্রাধিক ছোট-বড় যানবাহন।

সফিক নামের এক যাত্রী জানান, শিমুলিয়া দিয়ে মাদারীপুরে জরুরি কাজে যাব। কিন্তু শিমুলিয়া-বাংলাবাজার বন্ধ থাকায় এই রুট দিয়ে এসেছি। এখানে এসে দেখি লঞ্চ ও ফেরি চলাচল বন্ধ রয়েছে।

সুমন নামের এক যাত্রী জানান, পাটুরিয়াতে বাতাস আছে, তবে বৃষ্টি নেই। ঝড়ও তেমন নাই। তবু ফেরি বন্ধ। প্রায ৩ ঘণ্টা ধরে পারের অপেক্ষায় রয়েছি। খুব খারাপ লাগছে।

ঘাটের এজিএম জিল্লুর রহমান জানান, দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ রয়েছে। আবহাওয়া ভালো হলে ফেরি চলাচল স্বাভাবিক হবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102