ads
রবিবার, ১৪ জুন ২০২৬, ১১:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ঘূর্ণিঝড় ইয়াসে গরু বাঁচাতে গিয়ে শিশুর মৃত্যু!

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ২৬ মে, ২০২১
  • ৩০ বার পঠিত

বাগেরহাটের মোরেলগঞ্জে ঘূর্ণিঝড় ইয়াসে’র প্রভাবে ওঠা পানিতে ডুবে জিনিয়া আক্তার (৪) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। খাউলিয়া ইউনিয়নের চালিতাবুনিয়া গ্রামে আজ বুধবার সকাল ১১টায় এ ঘটনা ঘটে। জিনিয়া ওই গ্রামের নির্মাণ শ্রমিক কালাম গাজীর মেয়ে।

জানা গেছে, ঘটনার সময় বাড়ির মধ্যে পানি উঠতে দেখে গরু বাঁচানোর জন্য ছুটে যান কালাম গাজী ও তার স্ত্রী লিজা বেগম। কিছুক্ষণ পরে ঘরে ফিরে জিনিয়াকে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। এক পর্যায়ে তাকে পাওয়া যায় ঘরের পাশে পানির মধ্যে। দ্রত হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত ডা. কামাল হোসেন শিশুটিকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে খাউলিয়া ইউনয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. আলমগীর হোসেন বলেন, ‘অতিরিক্ত পানি উঠে যাওয়ায় শিশুটি পানিতে ডুবে মারা যায়।’
বিষয়টি সম্পর্কে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. রোকনুজ্জামান বলেন, ‘শিশুটি জোয়ারের পানিতে ডুবে মারা গেছে বলে তথ্য পাওয়া গেছে।’

এছাড়াও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন বলেন, ‘শিশুটি বন্যার পানিতে মারা গেছে কিনা তা নিশ্চিত হতে আরও সময় লাগবে।’

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102