ads
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১২:৩১ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

সিরিজ জয়ের পরেও আক্ষেপ তামিম-মুশফিকের

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ২৬ মে, ২০২১
  • ৫৮ বার পঠিত

বৃষ্টি বিঘ্নিত দ্বিতীয় ওয়ানডে ১০৩ রানে জিতে এক ম্যাচ আগেই সিরিজ নিশ্চিত করেছে বাংলাদেশ। এই ম্যাচে ব্যাটিং বিপর্যয়ে পড়েও ম্যাচ জিততে পারায় বোলারদের কৃতিত্ব দিয়েছেন অধিনায়ক তামিম ইকবাল ও মুশফিকুর রহিম। তবে কঠিন পরিস্থিতিতে দলের হাল ধরায় মুশফিক ও মাহমুদউল্লাহর ইনিংস আলাদা বাংলাদেশ অধিনায়কের কাছে। আর মুশফিকের আক্ষেপ শেষ পর্যন্ত ব্যাট করতে না পারা।

ঐতিহাসিক এক ম্যাচ। কেনোই বা হবে না? লঙ্কান লায়নদের বিপক্ষে যে কখনো সিরিজ জেতা হয়নি বাংলাদেশের। সেই আক্ষেপ মিটলো এমন একটা সময়ে যখন টাইগাররা ছিলো ব্যর্থতার বৃত্তে বন্দী। সব সমালোচনাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে আরও একবার বিজয়ের হাসি হাসলো টিম বাংলাদেশ।

অধিনায়ক হিসেবেও সাফল্যের পাল্লা ভারী করছেন তামিম ইকবাল। ওয়েস্ট ইন্ডিজের পর আরো একটি হোম সিরিজ জয়। দ্বিতীয় ওয়ানডে জয়ে বোলারদের কৃতিত্ব দিয়েছেন তামিম, মুশফিকের সেঞ্চুরিকেও দেখছেন আলাদা নজরে। তবে দলগত পারফর্মেন্স নিয়ে সন্তুষ্ট নন বাংলাদেশ অধিনায়ক। শেষ ম্যাচে ভুলগুলো শুধরে আরও একটি হোয়াইটওয়াশের গল্প লিখতে চান তামিম ইকবাল।

ম্যাচশেষে সিরিজ জেতা অধিনায়ক বলেছেন, ‘ভাগ্যক্রমে আমরা দুটি ম্যাচ জিতে সিরিজ নিশ্চিত করেছি। এখনও পর্যন্ত আমরা আমাদের সেরা ক্রিকেট খেলতে পারিনি। আশা করি তৃতীয় ম্যাচটিতে আমরা নিখুঁত ক্রিকেট খেলতে পারবো। শুরুতেই আমরা প্রচুর উইকেট হারিয়েছি। একসময় মনে হয়েছিল, ২০০ রান করতে পারবো না। সুতরাং আমাদের শেষ ম্যাচে নিজেদের সেরা ক্রিকেট খেলতে হবে।’

পাহাড়সম চাপে থাকা দলকে একাই টেনে তুলেছেন মুশফিকুর রহিম। যদিও সে চাপ উপভোগ করেন মিস্টার ডিপেন্ডেবল। লঙ্কানদের বিপক্ষে সিরিজ জেতাতে ভূমিকা রাখতে পেরেছেন বলে এই সেঞ্চুরিকে অন্যগুলোর চাইতে আলাদা করে দেখছেন মুশফিক। তবে শেষ করে আসতে না পারার আক্ষেপ ঠিকই পোড়াচ্ছে।

মুশফিক বলেন, ‘একশো তো একটা মাইলস্টোন। কিন্তু এটা একটা ব্যক্তিগত ব্যাপার। সব মিলিয়ে আপনার দল জিতল কি না সেটা সবচেয়ে বেশি দেখার বিষয়। একশো করলে হয়তো আমরা ম্যাচটা নাও জিততে পারতাম। আমার মূল লক্ষ্য ছিল যাতে পঞ্চাশ ওভার ব্যাট করতে পারি। যত রানই হোক, সেটা নিয়ে যেন লড়াই করতে পারি। আমি মনে করি ২৪৬ যথেষ্ট ভালো ছিল।’

লিটন, মোসাদ্দেক, আফিফদের মতো ক্রিকেটারদের সামনে সুযোগ ছিলো দলের দুঃসময়ে হাল ধরার। বিপর্যয়ের সময় দলের তরুন ক্রিকেটারদের আরো দায়িত্বশীল হবার পরামর্শ মুশফিকুর রহিমের।

মুশফিক বলেন, ‘আমার মনে হয় যে এটা তো যেকোনো দলের জন্যই বাড়তি সুবিধা। যদি একটা ৭-৮ জন ধারাবাহিক পারফরমার থাকে। তাহলে তারা পারফরম করলে যেকোনো ম্যাচ বেরিয়ে আসবে। আমি মনে করি আজকে একটা সুযোগ ছিল। লিডিং যারা প্লেয়ার, স্পেশালি তামিম সাকিব যারা সবসময় রান করে বাংলাদেশের হয়ে। তারা পারেনি। অন্য যারা খেলোয়াড় ছিল। লিটন, আফিফ, মোসাদ্দেক। ওদের জন্য সুযোগ ছিল।’

দায়িত্ব এখনও শেষ হয়ে যায়নি। আত্মতৃপ্তিতে না ভুগে জয় দিয়ে সিরিজটি শেষ করতে চায় টিম বাংলাদেশ।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102