ads
রবিবার, ১৪ জুন ২০২৬, ১১:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

সেনবাগে তুচ্ছ ঘটনায় সংঘর্ষ, পুলিশসহ আহত ১৭

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ২৬ মে, ২০২১
  • ৩৯ বার পঠিত

নোয়াখালীর সেনবাগের ছাতারপাইয়া ইউনিয়নে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পাড়ার বাসিন্দাদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে পুলিশের এক সহকারী উপ-পরিদর্শকসহ অন্তত ১৭জন আহত হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কয়েক রাউন্ড ফাঁকা গুলি করেছে। ঘটনার পর থেকে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

বুধবার (২৬ মে) দুপুর থেকে বিকেল পর্যন্ত তিন দফায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে সেনবাগ থানার এএসআই সমর বড়ুয়াসহ উভয় পক্ষের ১৭জন আহত হয়েছেন। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, সকাল সাড়ে ৯টার দিকে ছাতারপাইয়া বাজারের একটি মাদ্রাসার সামনে দাঁড়িয়ে এক ছাত্রীর সাথে কথা বলছিল মান্দারকান্দি গ্রামের শরুত ভূঁইয়া বাড়ির সাগর নামের এক যুবক। এসময় পশ্চিম দক্ষিণ পাড়ার আজগর আলী বেপারী বাড়ির ফাহিম নামের অন্য এক যুবক বিষয়টি দেখতে পেয়ে সাগরের সাথে কথা কাটাকাটিতে জড়িয়ে পড়ে। এক পর্যায়ে তাদের দুই জনের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। পরে স্থানীয় লোকজন এগিয়ে এসে বিষয়টি সমাধান করে দেয়। এ ঘটনায় বেলা ১১টা ও সাড়ে ১২টার দিকে ওই দুই যুবক লোকজন নিয়ে পুনরায় বাজারে এসে সংঘর্ষে লিপ্ত হয়।

পরবর্তীতে এ সংঘর্ষ দুই পাড়ার মধ্যে ছড়িয়ে পড়ে। এসময় উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে একে অন্যের ওপর হামলা চালায় ও ইটপাটকেল নিক্ষেপ করে। খবর পেয়ে সেনবাগ ও সোনাইমুড়ী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কয়েক রাউন্ড ফাঁকা গুলি করে। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১৬ ও সংঘর্ষকারীদের ইটের আঘাতে এএসআই সমর বড়ুয়া আহত হয়। সাগর ও ফাহিম দুইজনই ওই ছাত্রীকে পছন্দ করে এমনটা ধারণা করছে স্থানীয় লোকজন।

সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বাতেন মৃধা ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এক ছাত্রীর সাথে দুই ছেলের প্রেমের সম্পর্ক রয়েছে। ওই ছাত্রীর সাথে কথা বলা নিয়ে এই সংঘর্ষের ঘটনা ঘটে। বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। ঘটনায় জড়িতদের আটক করতে পুলিশ চেষ্টা চালাচ্ছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102