ads
শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৭:১৩ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

যুদ্ধবিরতি না হলে ইসরাইলে মিনিটে ৩০০ ক্ষেপণাস্ত্র ছোড়তাম: হামাস

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৭ মে, ২০২১
  • ২৮ বার পঠিত

ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের শীর্ষস্থানীয় নেতা ইয়াহিয়া সিনওয়ার বলেছেন, তারা গাজা থেকে ইসরাইল অভিমুখে মিনিটে ২০০ কিলোমিটার পাল্লার কয়েকশ ক্ষেপণাস্ত্র নিক্ষেপের সক্ষমতা রাখেন।

গাজায় বুধবার এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। এ সময় ইয়াহিয়া আরও বলেন, সাম্প্রতিক যুদ্ধে গাজার প্রতিরোধ আন্দোলন সংগঠনগুলোর সামান্যই ক্ষতি হয়েছে। খবর তাসনিম নিউজের।

ইয়াহিয়া বলেন, যুদ্ধের শেষের দিকে ইসরাইলি আগ্রাসন কার্যকরভাবে বন্ধ করে দেওয়ার জন্য হামাসের সামরিক শাখা ইজ্জাদ্দিন আল-কাসসাম ব্রিগেডস একসঙ্গে ৩০০ ক্ষেপণাস্ত্র নিক্ষেপের প্রস্তুতি নিচ্ছিল। কিন্তু যুদ্ধবিরতি প্রতিষ্ঠিত হওয়ায় সে পরিকল্পনা বাতিল করা হয়।

হামাস নেতা বলেন, গাজাভিত্তিক প্রতিরোধ আন্দোলনগুলো অবস্থানে বিশেষ করে হামাসের সমরাস্ত্র ভাণ্ডারে হামলা চালাতে ইসরাইল ব্যর্থ হয়েছে। গাজায় হামাসের নির্মিত টানেলগুলো ধ্বংস করার ইসরাইলি দাবিও তিনি প্রত্যাখ্যান করেন।

হামাসের এই নেতা বলেন, গাজায় আমাদের নির্মিত ৫০০ কিলোমিটারেরও বেশি লম্বা টানেল রয়েছে এবং ইসরাইল সর্বোচ্চ মাত্র ৫ শতাংশ টানেলের ক্ষতি করতে পেরেছে।

ফিলিস্তিনি জাতি কখনও ইসরাইলবিরোধী প্রতিরোধ আন্দোলন বন্ধ করবে না বলেও হুশিয়ারি দেন ইয়াহিয়া সিনওয়ার। তিনি বলেন, গোটা মধ্যপ্রাচ্যের চিত্র পাল্টে যাবে এবং ইহুদিবাদী শত্রু আল-আকসা ও আল-কুদসে আমাদের নাগরিকদের বিজয় দেখতে পাবে।

হামাসের এই নেতা বলেন, আল-আকসা মসজিদ রক্ষার জন্য এ মুহূর্তে অন্তত ১০ হাজার মানুষ জীবন দিতে প্রস্তুত রয়েছে।

সংবাদ সম্মেলনে সিনওয়ার ফিলিস্তিন প্রতিরোধ যোদ্ধাদের সার্বিক সহযোগিতা করার জন্য ইরানকে ধন্যবাদ জানান।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102