ads
রবিবার, ১৪ জুন ২০২৬, ১১:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

‘তরুণ বিজ্ঞানী’ অ্যাওয়ার্ড পেলেন জবি শিক্ষক

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৭ মে, ২০২১
  • ৩৩ বার পঠিত

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. এ এম এম গোলাম আদম ভারতের ভিডিজুড প্রফেশনাল অ্যাসোসিয়েশন থেকে ‘তরুণ বিজ্ঞানী অ্যাওয়ার্ড’ এর জন্য মনোনীত হয়েছেন। আগামী ২৮-২৯ আগস্ট দক্ষিণ ভারতের ত্রিবান্দ্রমে এই গবেষণাধর্মী সংস্থাটির সেমিনার অনুষ্ঠিত হবে। সেখানেই তার হাতে এই অ্যাওয়ার্ড তুলে দেওয়া হবে।

জানা গেছে, ভিডিজুড প্রফেশনাল অ্যাসোসিয়েশন সংস্থাটি ইন্ডিয়ান ট্রাস্ট অ্যাক্ট (২০১৩) এর একটি রেজিস্ট্রার্ড সংগঠন। এই প্রতিষ্ঠানটি প্রথমে বিভিন্ন পেশার মানুষের গবেষণার আবেদনের পরিপ্রেক্ষিতে তাদের বাছাইকৃত মানদণ্ডের ভিত্তিতে মেইল প্রদান করে। এরপর আগ্রহী প্রার্থীরা বিভিন্ন সেক্টরের অ্যাওয়ার্ডে মনোনীত হওয়ার জন্য আবেদন করে থাকে।

আন্তর্জাতিক বিজ্ঞানী অ্যাওয়ার্ড এর ক্ষেত্রে ২৪-৮৪ বছর বয়সী বিজ্ঞানীগণ আবেদন করতে পারেন। যারা মূলত গবেষণা ক্ষেত্রে বিভিন্ন সমস্যা সমাধানে অদম্য ভূমিকা পালন করছেন। বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত অ্যাওয়ার্ড কমিটি প্রতিটি বিশেষত্ব ক্ষেত্র বা উপ-বিভাগ থেকে অ্যাওয়ার্ডের জন্য দুইজনকে মনোনীত করে।

তরুণ বিজ্ঞানী অ্যাওয়ার্ড অর্জন সম্পর্কে ড. এ এম এম গোলাম আদম বলেন, কর্মক্ষেত্রে এ ধরনের পুরষ্কার অবশ্যই আমার জন্য অনুপ্রেরণামূলক। আমি নিজেকে একজন ভালো মানের গবেষক হিসেবে প্রতিষ্ঠিত করতে চাই; যেন আমার গবেষণার ফলাফল থেকে মাঠ পর্যায়ের একজন কৃষকও সরাসরি উপকৃত হতে পারেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102