ads
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১০:২৭ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

মালির প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর পদত্যাগ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৭ মে, ২০২১
  • ৩২ বার পঠিত

সামরিক বাহিনীর হাতে আটক হওয়ার দুই দিনের মাথায় পদত্যাগ করেছেন পূর্ব আফ্রিকার দেশ মালির অন্তর্বর্তী সরকারের প্রেসিডেন্ট বাহ এনদাও ও প্রধানমন্ত্রী মোকতার উয়ানে।

স্থানীয় সময় বুধবার (২৬ মে) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে দেশটির বর্তমান ভাইস প্রেসিডেন্টের এক সহযোগীর বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, মন্ত্রিসভায় রদবদল এবং দুই সেনা কর্মকর্তার অপসারণের জেরে অন্তর্বর্তী সরকারের প্রেসিডেন্ট বাহ এনদাও ও প্রধানমন্ত্রী মোকতার উয়ানেকে গত সোমবার (২৪ মে) আটক করেছিল দেশটির সেনা সদস্যরা। ওই আটক অভিযানের নেতৃত্ব দিয়েছিলেন অন্তর্বর্তী সরকারের ভাইস প্রেসিডেন্ট আসসিমি গইটা। পরে তাদেরকে রাজধানী বামাকোর কাছেই একটি সামরিক ঘাঁটিতে নেওয়া হয়।

বুধবার আসসিমি গইটার সহযোগী বাবা চিসসের একটি বক্তব্য পাঠায় সামরিক বাহিনী। যেখানে বলা হয়, ‘প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন। তাদের মুক্তি ও নতুন সরকার গঠনের ব্যাপারে আলোচনা চলছে।’

প্রসঙ্গত, গত বছরের আগস্ট মাসে অভ্যুত্থানের মাধ্যমে মালির প্রেসিডেন্ট ইব্রাহিম বুবাকারকে সরিয়ে ক্ষমতা দখল করে সামরিক বাহিনী। পরে সেনা সমর্থনে গঠিত অন্তর্বর্তী সরকারের প্রেসিডেন্ট হন বাহ এনদাও এবং হন প্রধানমন্ত্রী মোকতার উয়ানে।

এনদাও এবং উয়ানে ১৮ মাস মেয়াদি অন্তর্বর্তী সরকারের কাজকর্ম দেখাশুনা করছিলেন এবং তারা দেশে আবার বেসামরিক শাসন ফিরিয়ে আনার প্রচেষ্টা চালাচ্ছিলেন। কিন্তু অন্তর্বর্তী সরকারের মন্ত্রিসভা থেকে দুই সেনা সদস্যকে সরিয়ে দেওয়ার পর প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী ও প্রতিরক্ষামন্ত্রীকে আটক করা হয়।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102