ads
রবিবার, ১৪ জুন ২০২৬, ১১:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

হবিগঞ্জের মাধবপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৭ মে, ২০২১
  • ৩১ বার পঠিত

হবিগঞ্জের মাধবপুরে অটোরিকশার সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে মো. এনামুল হক (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।

বুধবার রাত সাড়ে ৮টার দিকে ধর্মঘর-হরষপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মোটরসাইকেল আরোহী এনামুল হক উপজেলার ধর্মঘর ইউনিয়নের আহাম্মদপুর গ্রামের আবেদ আলীর ছেলে।

স্থানীয়রা জানান, কাজ শেষে ধর্মঘর বাজার থেকে মোটরসাইকেল চালিয়ে এনামুল নিজ বাড়ি আহাম্মদপুর গ্রামের দিকে যাচ্ছিলেন। এ সময় মেহেরগাঁও নামক স্থানে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটা অটোরিকশার সঙ্গে সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত হন এনামুল।

আশঙ্কাজনক অবস্থায় এনামুলকে প্রথমে মনতলা নুসরাত জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়ার পর সেখানকার চিকিৎসকরা তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে পাঠান। ঢাকা যাওয়ার পথে রাত ১১টার দিকে তিনি মারা যান। ইউপি চেয়ারম্যান শামসুল ইসলাম কামাল এ তথ্য নিশ্চিত করেছেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102