ads
রবিবার, ১৪ জুন ২০২৬, ১০:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

করোনা প্রতিরোধে বগুড়ায় সচেতনতামূলক ক্যাম্পেইন ও ২৫ হাজার মাস্ক বিতরণ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৭ মে, ২০২১
  • ৩৬ বার পঠিত

সঞ্জু রায়, বগুড়া জেলা প্রতিনিধি: করোনাভাইরাস মোকাবেলায় বগুড়ায় টিএমএসএস এর সহযোগিতায় বুধবার সকালে শহরের চকলোকমান পল্লী উন্নয়ন প্রকল্পের কার্যালয়ে এলাকায় জনগণের মাঝে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে ক্যাম্পেইন ও স্থানীয় বিভিন্ন এনজিও’র কর্মএলাকার জন্যে ২৫ হাজার মাস্ক বিতরণ করা হয়েছে।

পিইউপি বগুড়ার প্রধান সমন্বয়কারী শেখ মো: আবু হাসানাত এর সার্বিক ব্যবস্থাপনায় সচেতনতামূক উক্ত কার্যক্রম ও মাস্ক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সমাজসেবা অধিদপ্তর বগুড়া জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আতাউর রহমান। প্রধান অতিথি তার বক্তব্যে দেশের এই ক্রান্তিকালে সরকারের পাশাপাশি সকল বেসরকারী উন্নয়ন সংস্থাগুলোকে নিজেদের সামর্থ্য অনুযায়ী ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসার আহ্বান জানান। অনুষ্ঠানে এসময় উপস্থিত ছিলেন টিএমএসএস বগুড়ার উপদেষ্টা ও মানবাধিকারকর্মী আনোয়ারুল ইসলাম বাচ্চু, টিএমএসএস এর নির্বাহী পরিষদের সহ-সভাপতি মকবুল হোসেন, সংস্থার উপ-পরিচালক (প্রশাসন) মমিনুল ইসলাম, গাক বগুড়ার উপদেষ্টা মোবারক হোসেন তালুকদার, ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল এর কো-অর্ডিনেটর আফসানা বেবী, স্বপ্ন বগুড়ার নির্বাহী পরিচালক জিয়াউর রহমান, অনাস এর নির্বাহী পরিচালক নাজমা আক্তার, এ্যাডাব বগুড়ার সভাপতি টিপু সুলতান মজিদুল ইসলাম, মথুরা সমাজকল্যাণ পরিষদের নির্বাহী পরিচালক জাহিদুর রহমান, পিইউপি বগুড়ার কর্মসূচী সমন্বয়কারী শেখ মো: মাশরুকুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানে বগুড়ার ৮টি উপজেলার ২৫টি এনজিও’র প্রতিনিধিদের হাতে তাদের কর্মএলাকায় সাধারণ জনগণের মাঝে বিতরণের লক্ষ্যে ২৫ হাজার মাস্ক তুলে দেওয়া হয়।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102