ads
রবিবার, ১৪ জুন ২০২৬, ১০:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

রংপুরের মিঠাপুকুরে পাশের বাড়ির মেঝে খুঁড়ে মিলল শিশুর মরদেহ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৭ মে, ২০২১
  • ৩৩ বার পঠিত

রংপুরের মিঠাপুকুরে নিখোঁজের পরদিন ১০ বছর বয়সী এক শিশুকন্যার মরদেহ পাওয়া গেল পাশের বাড়ির ঘরের মেঝেতে পুঁতে রাখা অবস্থায়। এলাকাবাসীর ধারণা ওই বাড়ির বখাটে রাজা মিয়া ধর্ষণের পর তাকে হত্যা করে পুঁতে রেখে পালিয়ে গেছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেলের মর্গে পাঠিয়েছে পুলিশ।

নিহত শিশুর স্বজনদের আহাজারিতে ভারী মিঠাপুকুর উপজেলার বুজরুক সন্তোষপুর গ্রাম। বুধবার দুপুরে বাবা রবিউলের কাছে ১০ টাকা নিয়ে বিস্কুট কিনতে দোকানে যাবার পর বৃহস্পতিবার দুপুরে পাওয়া গেলো শিশুটির লাশ।

পরিবার ও এলাকাবাসী বলছেন, শিশুটি নিখোঁজের পর থকে রাজা মিয়াকেই সন্দেহ করছিলেন তারা। সকালে তার ঘরের মেঝের নরোম মাটি দেখে সন্দেহ বেড়ে যায়। এক পর্যায়ে মাটি খুঁড়লে উঠে আসে লাশ। খবর পেয়ে পুলিশ এসে লাশ উদ্ধার করে।

সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. কামরুজ্জামান বলেন, আমরা লাশ উদ্ধার করেছি। লাশের গায়ে কাটা দাগ আছে। আর মামলাটি প্রক্রিয়াধীন। বখাটে যুবক রাজা মিয়া পলাতক। তার বিরুদ্ধে নানা অভিযোগ আছে এলাকাবাসীর।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102