ads
রবিবার, ১৪ জুন ২০২৬, ১০:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় বিএডিসির প্রকৌশলী নিহত

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৭ মে, ২০২১
  • ৩৪ বার পঠিত

সিরাজগঞ্জের শাহজাদপুরে সড়ক দুর্ঘটনায় পাবনা জেলা কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) নির্বাহী প্রকৌশলী ও প্রকল্প পরিচালক সাজ্জাদ হোসেন ভূঁইয়া নিহত হয়েছেন।

এ ঘটনায় আহত হয়েছেন পাবনা সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী এবিএম মাহমুদ হাসান ও গাড়িচালক সাইদুল।

বৃহস্পতিবার (২৭ মে) সকালে ঢাকা-পাবনা মহাসড়কের শাহজাদপুর উপজেলার টেটিয়ারকান্দা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

হাটিকুমরুল হাইওয়ে থানার উপ-পরিদর্শক ফিরোজ আলী জানান, বৃহস্পতিবার সকালে শাহজাদপুর উপজেলার টেটিয়ারকান্দা এলাকায় পাবনা থেকে ঢাকাগামী একটি সাদা রংয়ের ডাবল কেবিন পিকআপ (পাবনা-ঠ-১১-০০৩৪) চলন্ত অবস্থায় চাকা ফেটে যায়। এতে চালক গাড়ির নিয়ন্ত্রণ হারালে পিকআপটি মহসড়কের ধারে একটি গাছের সঙ্গে সজোরে ধাক্কা লাগে। এ সময় গুরুত্বর আহত হয় গাড়িতে থাকা পাবনা বিএডিস’র নির্বাহী প্রকৌশলী ও প্রকল্প পরিচালক সাজ্জাদ হোসেন ভূঁইয়া, পাবনা সার্কেলের তত্বাবধায়ক প্রকৌশলী এবিএম মাহমুদ হাসান ও গাড়িচালক সাইদুল ইসলাম।

দুর্ঘটনার পর এলাকাবাসী হতাহতদের সাহায্যে এগিয়ে আসে। খবর পেয়ে শাহজাদপুর ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল ও হাটিকুমরুল হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গাড়িতে থাকা হতাহতদের উদ্ধার করে শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। এ সময় শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক পাবনা বিএডিসি’র নির্বাহী প্রকৌশলী সাজ্জাদ হোসেন ভূঁইয়াকে মৃত ঘোষণা করেন। আহত অপর দু’জনকে উন্নত চিকিৎসার জন্য এনায়েতপুর খাঁজা ইউনুস মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরের পরামর্শ দেন। পরে তাদের দুজনকে ওই হাসপাতালে নেওয়া হয়।

বিএডিসি’র সহকারি প্রকৌশলী আশরাফুজ্জামান জানান, ঢাকার মতিঝিলে কৃষি ভবনে একটি মিটিংয়ে যোগদানের উদ্দেশে তারা পাবনা থেকে ঢাকা যাচ্ছিলেন। দুর্ঘটনার খবর পেয়ে আমরা পাবনা থেকে শাহজাদপুর এসেছি।

দুর্ঘটনায় নিহত পাবনা বিএডিসি’র নির্বাহী পরিচালকের মরদেহ ও দুর্ঘটনা কবলিত গাড়িটি উদ্ধার করে হাটিকুমরুল থানায় নিয়ে আসা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102