ads
রবিবার, ১৪ জুন ২০২৬, ১০:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ফরিদপুরের সালথায় ৩০টি ঘরবাড়ি ভাঙচুর-লুটপাট

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৭ মে, ২০২১
  • ৩৩ বার পঠিত
ফরিদপুর

ফরিদপুরের সালথায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ৩০টি ঘরবাড়ি ভাঙচুর ও লুটপাট করেছে প্রতিপক্ষের লোকজন। বৃহস্পতিবার (২৭ মে) দুপুরে উপজেলার যদুনন্দী ইউনিয়নের উথুলী ও দশ আনী খারদিয়া গ্রামে এ হামলা ও ভাঙচুরের ঘটনার ঘটে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

প্রত্যক্ষদর্শীরা জানান, খারদিয়া-উথুলী গ্রামের গ্রাম্য মাতব্বার রফিক মোল্যা, ইসমাইল চকিদার ও ইউনুছ মোল্লা গংরা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলমগীর মিয়ার কয়েকজন সমর্থককে তাদের দলে মেশানোর জন্য চাপ প্রয়োগ করে।

তারা প্রতিপক্ষের দলে না মেশায় রফিক মোল্লা, ইসমাইল চকিদার ও ইউনুছ মোল্লার নেতৃত্বে শতাধিক লোকজন আলমগীর মিয়ার সমর্থকদের বাড়িতে হামলা চালিয়ে ৩০টি ঘরবাড়ি ভাঙচুর ও লুটপাট করে নিয়ে যায় বলে স্থানীয়দের অভিযোগ।

সালথা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আসিকুজ্জামান বলেন, ভাঙচুরের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়স্ত্রণে আনে। এলাকার পরিস্থিতি শান্ত রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এ ঘটনায় দোষীদের গ্রেফতারের চেষ্টা চলছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102