ads
রবিবার, ১৪ জুন ২০২৬, ১০:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

প্রেমের সম্পর্কে বিয়ে; ৫ মাসের মাথায় গৃহবধূর মরদেহ উদ্ধার

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৭ মে, ২০২১
  • ৩৩ বার পঠিত

ফরিদপুরের নগরকান্দায় বিয়ের ৫ মাসের মাথায় এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৭ মে) সকালে উপজেলার ডাঙ্গী ইউনিয়নের গোয়াইলপোতা গ্রামে শ্বশুর বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

গৃহবধূ শংকরপাশা গ্রামের আ. রব হাওলাদারের মেয়ে মীম আক্তার (১৮)। তার স্বামী একই ইউনিয়নের গোয়াইপোতা গ্রামের রশিদ মৃধার ছেলে বাবু মৃধা। তারা দুইজন কৃষ্ণপুর উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী ছিলেন। প্রেমের সম্পর্কের সূত্র ধরে ৫ মাস আগে পারিবারিকভাবে তাদের বিয়ে হয়।

বাবু মৃধার ভাবি ইভা বেগম জানিয়েছে, বুধবার (২৬ মে) রাতে আমরা যার যার রুমে ঘুমাতে যাই। ফজর আজানের পর আমি ঘুম থেকে উঠে বের হয়ে দরজার সামনে ছোট আম গাছে মীম গলায় ওড়না পেঁচানো অবস্থায় ঝুলতে দেখি। পরে চিৎকার করলে প্রতিবেশীরা এতে মীমকে মাটিতে নামায়। তখনও মীম জীবিত ছিল। পরে আমার তেল-পানি দিয়ে চিকিৎসকের কাছে নেওয়ার সময় তার মৃত্যু হয়।

মীমের বাবা রব হাওলাদার অভিযোগ করেন, আমি গরিব মানুষ। এলাকার মুরুব্বিদের পরামর্শে এ বিয়েতে রাজি হয়েছিলাম। আমার মেয়েকে ওরা খুন করে ফেলেছে। বাবু মৃধা পলাতক থাকায় তার বক্তব্য জানা যায়নি।

নগরকান্দা থানার অফিসার ইনচার্জ সেলিম রেজা বিপ্লব বলেন, অভিযোগ পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102