ads
রবিবার, ১৪ জুন ২০২৬, ১০:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

প্রেমের ফাঁদে ফেলে কিশোরীকে দল বেঁধে ধর্ষণ, যুবক গ্রেফতার

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৭ মে, ২০২১
  • ৩৫ বার পঠিত

নড়াইলে প্রেমের ফাঁদে ফেলে কিশোরীকে দল বেঁধে ধর্ষণের ঘটনায় বিপ্লব শরীফ (৩৫) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৭ মে) মামলার পর দুপুরে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেফতার বিপ্লব শরীফ মাগুরার লোহাগড়া উপজেলার নলদী ইউনিয়নের নখখালী গ্রামের লতিফ শরীফের ছেলে। এ ঘটনায় কিশোরীর মা বাদী হয়ে সাতজনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ৫-৬ জনের নামে মামলা করেন।

মামলার সূত্রে জানা যায়, মাগুরার মোহম্মদপুর উপজেলার মশাখালী গ্রামের রেজাউলের (৩০) সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে ওই কিশোরীর। রেজাউল নড়াইল শহরের মহিষখোলায় ভাড়া থাকতেন। ওই বাসায় রেজাউল কৌশলে মেয়েটিকে এনে ৯ মে (রোববার) থেকে ১২ মে (বুধবার) পর্যন্ত আটকে রেখে পাঁচজন মিলে পালাক্রমে ধর্ষণ করেন। এরপর নড়াইল সদর উপজেলার ভদ্রবিলা ইউনিয়নের ঝিকরা গ্রামের এক বাড়িতে ১৮ মে (মঙ্গলবার) পর্যন্ত আটকে রেখে তাকে পালাক্রমে ধর্ষণ করা হয়। সেখান থেকে পালিয়ে রক্ষা পায় ওই কিশোরী।

লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আশিকুর রহমান বলেন, গ্রেফতারকৃত বিপ্লব শরীফকে কারাগারে পাঠানো হয়েছে। কিশোরীকে ডাক্তারি পরীক্ষার জন্য নড়াইল সদর হাসপাতালে পাঠানো হয়েছে। বাকি আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102