ads
রবিবার, ১৪ জুন ২০২৬, ০৩:১১ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

রাজধানীর মোহাম্মদপুর থেকে কিশোর গ্যাংয়ের ৩ সদস্য আটক

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৮ মে, ২০২১
  • ৫৯ বার পঠিত

র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-২) রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে কিশোর গ্যাং চান গ্রুপের তিন সদস্যকে আটক করেছে। আটককৃতরা হলেন- শাকিল (১৩), আরিফ (১৩) ও রাব্বি (১২)।

বৃহস্পতিবার (২৭ মে) রাতে র‍্যাব-২-এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি আবদুল্লাহ আল মামুন জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার দুপুরে রাজধানীর মোহাম্মদপুর থানার শহীদ বুদ্ধিজীবী কবরস্থানের ভিতরে অভিযান চালায়। অভিযানে কিশোর গ্যাং চান গ্রুপের তিন সদস্যকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে তিনটি ছুরি জব্দ করা হয়।

জিজ্ঞাসাবাদের ভিত্তিতে তিনি জানান, আটক কিশোর অপরাধীরা চান গ্রুপের সক্রিয় সদস্য। বর্তমানে ‘চান’ গ্রুপের প্রধান চান জেলে আছে। সে জেলে থাকলেও তার ইশারাতে যাবতীয় ছিনতাই, চুরি, পাড়ায়-মহল্লায় মারামারিসহ নানা অপকর্ম করে আসছে। আসামিরা একাধিক সদস্য একত্রিত হয়ে ঢাকার বিভিন্ন এলাকায় রাস্তায় চলাচল করা সাধারণ মানুষকে তাদের সাথে থাকা দেশীয় অস্ত্র দ্বারা ভয় দেখিয়ে টাকা, স্বর্ণ অলংকার, মোবাইল এবং মূল্যবান সামগ্রী কেড়ে নিয়ে পালিয়ে যায়।
কিশোর অপরাধীদের বিরুদ্ধে র‍্যাব-২ এর অভিযান অব্যাহত রয়েছে বলে জানান এএসপি মামুন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102